odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 7th June 2026, ৭th June ২০২৬
রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হলেও সম্পর্ক ছিল সৌহার্দ্যপূর্ণ, স্মৃতিচারণে সাবেক হুইপ

মিজানুর রহমান সিনহার মৃত্যুতে সারাদেবাসীর মতো শোকাহত সাগুফতা ইয়াসমিন এমিলি

odhikarpatra | প্রকাশিত: ১৬ May ২০২৬ ২১:২৮

odhikarpatra
প্রকাশিত: ১৬ May ২০২৬ ২১:২৮

অধিকার পত্র ডটকম

নিজস্ব প্রতিবেদক,  

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী, শিল্পপতি ও দানবীর মিজানুর রহমান সিনহা-র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য, সাবেক হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগ নেতা সাগুফতা ইয়াসমিন এমিলি।

শোকবার্তায় তিনি বলেন, রাজনৈতিকভাবে ভিন্ন মতাদর্শে অবস্থান করলেও মিজানুর রহমান সিনহার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল আন্তরিক ও সম্মানপূর্ণ। তিনি স্মরণ করেন, “মিজান ভাই মন্ত্রী থাকাকালেও আমি আমার রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম স্বাধীনভাবে চালিয়ে যেতে পেরেছি। আবার তাঁর দল ক্ষমতায় থাকা অবস্থায় তিনি সংসদ সদস্য ও মন্ত্রী থাকলেও আমাদের মধ্যে কোনো ব্যক্তিগত বিরোধ বা তিক্ততা ছিল না।”

সাগুফতা ইয়াসমিন এমিলি আরও বলেন, “মিজান ভাই বহুবার আমাকে সহযোগিতা করেছেন। তিনি শুধু মুন্সীগঞ্জের নন, সারা বাংলাদেশের মানুষের জন্য একজন ভালো মানুষ ছিলেন। রাজনীতির বাইরে একজন মানবিক, ভদ্র ও সহনশীল ব্যক্তি হিসেবেও তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন।”

তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, “আল্লাহ যেন মিজান ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই শোক বহন করার তৌফিক দান করেন।”

মিজানুর রহমান সিনহার মৃত্যুতে মুন্সীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক ভিন্নতা থাকলেও বিভিন্ন দলের নেতাদের কাছে তিনি ছিলেন গ্রহণযোগ্য ও সম্মানিত একজন ব্যক্তি। তাঁর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী মহলে গভীর শোক প্রকাশ করা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: