07/23/2026 কুয়েতে ইরানের ড্রোন হামলা প্রতিহত, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়
odhikarpatra
২৩ July ২০২৬ ০৫:৪৭
প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬ | আন্তর্জাতিক ডেস্ক
অধিকার পত্র ডেস্ক: ইরান থেকে ছোড়া ড্রোন প্রতিহত করতে কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।
কুয়েতের সেনাবাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতিতে জানায়, দেশটির আকাশসীমায় প্রবেশের চেষ্টা করা ড্রোনগুলো প্রতিহত করা হচ্ছে। এ সময় যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, তা মূলত আকাশে ড্রোন ধ্বংস করার ফল।
সামরিক বাহিনী দেশটির নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে বলেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জারি করা সব ধরনের নিরাপত্তা ও সতর্কতামূলক নির্দেশনা অনুসরণ করতে হবে।
তবে কতটি ড্রোন ভূপাতিত হয়েছে, কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না কিংবা হতাহতের ঘটনা ঘটেছে কি না—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সামরিক উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। কুয়েতের এই সর্বশেষ পদক্ষেপ সেই উত্তেজনারই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।