নিজস্ব প্রতিবেদক | অধিকার পত্র ডটকম প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন সরকারের অংশ হিসেবে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শপথ নিয়েছেন ২৪ জন প্রতিমন্ত্রী।
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এর আগে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এবং পূর্ণ মন্ত্রীরা শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ শেষে প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
দপ্তর পেলেন যারা:
নতুন এই মন্ত্রিসভায় অভিজ্ঞ ও তরুণদের সংমিশ্রণ দেখা গেছে। ২৪ প্রতিমন্ত্রীর দপ্তরসমূহের তালিকা নিচে দেওয়া হলো:
| প্রতিমন্ত্রী | মন্ত্রণালয়/দপ্তর |
## এম রশিদুজ্জামান মিল্লাত, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় |
|## অনিন্দ্য ইসলাম অমিত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় |
##মো. শরিফুল আলম, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় |
| শামা ওবায়েদ ইসলাম | পররাষ্ট্র মন্ত্রণালয় |
| সুলতান সালাউদ্দিন টুকু | কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয় |
| ব্যারিস্টার কায়সার কামাল | ভূমি মন্ত্রণালয় |
| ফরহাদ হোসেন আজাদ | পানি সম্পদ মন্ত্রণালয় |
| মো. আমিনুল হক (টেকনোক্র্যাট) | যুব ও ক্রীড়া মন্ত্রণালয় |
| মীর মোহাম্মদ হেলাল উদ্দিন | পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় |
হাবিবুর রশিদ
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় |
| মো. রাজিব আহসান | রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রণালয় |
| মো. আব্দুল বারী | জনপ্রশাসন মন্ত্রণালয় |
| মীর শাহে আলম | স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় |
| মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি | অর্থ, পরিকল্পনা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় |
| ইশরাক হোসেন | মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় |
| ফারজানা শারমীন | মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় |
| শেখ ফরিদুল ইসলাম | পরিবেশ, ধর্ম এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় |
| মো. নুরুল হক নুর | শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় |
| ইয়াসের খান চৌধুরী | তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় |
| এম ইকবাল হোসেইন | দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় |
| এম এ মুহিত | স্বাস্থ্য, ডাক ও টেলিযোগাযোগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় |
| আহম্মেদ সোহেল মঞ্জুর | গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় |
| ববি হাজ্জাজ |
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় |
| আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম | সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় |
শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানসহ রাজনৈতিক ও সামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত প্রতিমন্ত্রীরা জুলাই বিপ্লবের চেতনা ও সংস্কার বাস্তবায়নে অঙ্গীকার ব্যক্ত করেছেন।