02/24/2026 বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচী প্রকাশ করল দক্ষিণ আফ্রিকা
নিজস্ব প্রতিবেদক
২৩ February ২০২৬ ১৭:৪৫
২০২২ সালের মার্চ-এপ্রিলে সবশেষ দক্ষিণ আফ্রিকা সফর করেছিল বাংলাদেশ। দ্বিপক্ষীয় সিরিজ খেলতে সাড়ে চার বছর পর আগামী নভেম্বর-ডিসেম্বরে ফের আফ্রিকান দেশটিতে যাবে দলটি। আট মাস আগেই সে সিরিজের সূচি প্রকাশ করল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
দক্ষিণ আফ্রিকা সফরে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। শুরুতে সাদা পোশাকের সিরিজ খেলবে দুই দল। এরপর যথারীতি ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা।