02/25/2026 কুবিতে প্রথম মেধা তালিকার ভর্তি সময় বাড়লো, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত সুযোগ
odhikarpatra
২৪ February ২০২৬ ২০:২৪
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ এ, বি ও সি ইউনিটের বিভাগসমূহে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি সময় একদিন বৃদ্ধি করেছে। শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রথম মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের স্ব-শরীরে সংশ্লিষ্ট ইউনিট অফিসে উপস্থিত হয়ে বিভাগের মাধ্যমে ভর্তি ফরম সংগ্রহ ও জমা দিতে হবে।
ভর্তি কার্যক্রম সম্পন্নের সময় নিম্নোক্ত কাগজপত্র জমা দিতে হবে—
ভর্তিকৃত শিক্ষার্থীদের মাইগ্রেশন অন/অফ করার শেষ সময় ২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে একবার মাইগ্রেশন অফ করলে তা পুনরায় অন করার সুযোগ থাকবে না।
২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ১২ এপ্রিল, রবিবার।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যেই ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে।
শাহরিয়ার হাসান জুবায়ের
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার