02/25/2026 আবারও রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম
নিজস্ব প্রতিবেদক
২৪ February ২০২৬ ২১:০৭
ফের রাষ্ট্রপতির প্রেস সচিব নিয়োগ পেয়েছেন সাবেক অবসরপ্রাপ্ত সচিব সরওয়ার আলম। তাকে চুক্তিতে এক বছরের জন্য এ নিয়োগ দিয়ে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ধারা-৪৯ অনুযায়ী অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি এ নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে সরওয়ার আলমের চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।