02/26/2026 প্রবাসীর কাছে চাঁদা দাবী, দিতে অস্বীকার করলে ভাংচুর ও লুটপাট করে জমিদখলে অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
২৬ February ২০২৬ ১৭:১৮
আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: আমুন্সীগঞ্জের সিরাজদিখানের বালুচরের কালীনগর নিবাসী ইতালী প্রবাসী মোঃ সৈয়দ হোসেনের কাছে চাঁদা দাবী দিতে অস্বীকার করলে ভাংচুর ও লুটপাট করে জমিদখলে অভিযোগ উঠেছে। গত ২০/০২/২০২৬ ইং তারিখে আনুমানিক রাত ১০ টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের কালীনগর গ্রামে ঘটে বলে উল্লেখ করেন।
এর বিচার চেয়ে ভুক্তভোগী ইতালী প্রবাসী মোঃ সৈয়দ হোসেনের পক্ষে বালুচর ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য আ: কাসেম ফজর আলী, হযরত আলী, পিতা- মৃত নুর মিয়া,নাসরিন, স্বামী- ফজর আলী,
ইয়ামিন, পিতা- হযরত আলী,সেলিম জাবেদ, পিতা- ফজল সরদার,জহির উদ্দিন, পিতা- মৃত মাসেম আলী, রুহুল আমিন সরদার, পিতা- মৃত মস্তফা সরদার কে বিবাদী করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগ সুত্রে জানা যায় বালুচর ইউনিয়নের কালীনগর গ্রামের মোঃ ফজল সরদারের ছেলের ইতালী প্রবাসী মোঃ সৈয়দ হোসেনের কাছে মুঠোফোনে ১০ লক্ষ টাকা দাবী করেন। টাকা দিতে অস্বীকার করলে গত ২০/০২/২০২৬ ইং তারিখে আনুমানিক রাত ১০ টার পরে রুহুল আমিন সরকারের নেতৃত্বে প্রবাসীর বাড়ীতে অন্যায় ভাবে প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর করে টাকা পয়সা লুটপাট করে নিয়ে যায়। এবং প্রবাসীর বসত বাড়ীতে ১০ ইঞ্চি গাথনী দিয়ে ইটের বাউন্ডারী ওয়াল নির্মান করে বসত বাড়ী অবৈধভাবে দখলের জন্য পায়তারা করে আসছে।
অভিযুক্ত রুহুল আমিন সরদার জানান,ঐ বাড়িতে একটি সালিশ হওয়ার কথা তাই আমাকে ইউপি সদস্য আল আমিন ডেকে নিয়ে যায়।পরে সার্ভেয়ার আমিন ইমন বেপারী এর মাধ্যমে গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জমির মাপ হয়।এতে উপস্থিত সবাই সাক্ষর করেন।সালিশে যাওয়া কি অপরাধ তাই আমি আসামী হবো।
বালুচর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য আল আমিন বলেন,এলাকায় কোন প্রকার সমস্যা হলে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে তা সমাধান করে থাকে এখন যদি সালিশে গেলে আসামী হতে হয় তাহলে তো আর কেহ আর সালিশে যাবেনা।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন,বিষয়টি ফৌজদারি তাই ফৌজদারি আইনী সহায়তায় নেওয়ার পরামর্শ দিয়েছি।