03/04/2026 ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
নিজস্ব প্রতিবেদক
৪ March ২০২৬ ১০:২৮
আসন্ন ঈদুল উল ফিতর উপলক্ষে ৩ মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার (৪ মার্চ) সকাল ৮টায় পশ্চিমাঞ্চলে গমনকারী ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির মধ্যদিয়ে শুরু হয়েছে দ্বিতীয় দিনের কার্যক্রম।
আজ যারা টিকিট সংগ্রহ করবেন তারা আগামী ১৪ মার্চ ভ্রমণ করতে পারবেন।
এছাড়া বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ পাওয়া যাবে।
আরও পড়ুন
ট্রেনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু
ট্রেনে ঈদযাত্রা: অনলাইনে টিকিট কাটবেন যেভাবে
ঈদ ফেরত যাত্রা: ১৩ মার্চ থেকে মিলবে ট্রেনের অগ্রিম টিকিট
ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। যাত্রীদের টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।