03/09/2026 বিশ্বজয়ের মঞ্চেই প্রেমিকা মাহিকাকে 'বউ' হিসেবে স্বীকৃতি দিলেন হার্দিক! সোশ্যাল মিডিয়ায় তোলপাড়
odhikarpatra
৯ March ২০২৬ ১৭:০৭
স্পোর্টস ডেস্ক | অধিকার পত্র ডটকম প্রকাশিত: ০৯ মার্চ, ২০২৬
কলকাতা: ২০২৪ সালের সেই দুঃসহ স্মৃতি কাটিয়ে ২০২৬-এ এসে বৃত্ত সম্পূর্ণ করলেন হার্দিক পাণ্ড্য। ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের উন্মাদনার মাঝেই নিজের জীবনের নতুন 'ইনিংস' নিয়ে মুখ খুললেন এই তারকা অলরাউন্ডার।
ট্রফি হাতে নিয়েই বান্ধবী মাহিকা শর্মাকে 'মিসেস পাণ্ড্য' বা স্ত্রীর মর্যাদা দিলেন হার্দিক।
মাহিকার আগমনেই কি ভাগ্য বদল? নাতাসা স্তাঙ্কোভিচের সঙ্গে বিচ্ছেদের পর হার্দিকের জীবনে এসেছেন মাহিকা শর্মা। আর মাহিকা আসার পর থেকেই হার্দিকের ক্যারিয়ারে বইছে জয়ের হাওয়া।
বিশ্বজয়ের রাতে আবেগাপ্লুত হার্দিক বলেন, "গত বিশ্বকাপের পর জীবনটা সহজ ছিল না। অনেক চড়াই-উতরাই পার করতে হয়েছে। কিন্তু মাহিকা আসার পর থেকে শুধু জয় আর জয়! আমার স্ত্রী পাশে না থাকলে এই কামব্যাক সম্ভব হতো না।" যদিও এখনো তাদের আনুষ্ঠানিক বিয়ের খবর মেলেনি, তবে হার্দিকের এই প্রকাশ্যে 'স্ত্রী' সম্বোধন ভক্তদের মাঝে চাঞ্চল্য তৈরি করেছে।
লক্ষ্য আরও ১০টি ট্রফি! টানা দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেও খিদে কমেনি হার্দিকের। তিনি জানান, আগামী ১০ বছর ক্রিকেট চালিয়ে যেতে চান এবং আইসিসি ও আইপিএল মিলিয়ে অন্তত ১০টি ট্রফি জেতার স্বপ্ন দেখছেন। হার্দিকের ভাষ্যমতে, "আমি জয়ের জন্যই খেলি। বার্বাডোজের সেই জয়ের পর থেকেই জেদ চেপে গিয়েছিল। আমার এই বদলে যাওয়ার পেছনে পুষ্টিবিদ, ফিজিয়ো এবং ব্যক্তিগত সহকারীদের অবদান অনেক।"
সেমিফাইনালেই নির্ধারিত ছিল ভাগ্য? ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের অনুভূতি ব্যাখ্যা করতে গিয়ে হার্দিক জানান, ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের ১৯তম ওভারেই তারা নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে ট্রফি এবার ভারতই জিতছে। বিরাট কোহলি এবং রোহিত শর্মার বিদায়ের পর দলের সিনিয়র হিসেবে নিজের দায়িত্ব পালন করতে পেরে তিনি গর্বিত।
নাতাসার বিচ্ছেদ ভুলে মাহিকাতেই মজেছেন হার্দিক! জানালেন, মাহিকা আসাতেই বদলে গেছে তার ভাগ্য। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর হার্দিকের বিস্ফোরক মন্তব্য! বিস্তারিত লিঙ্কে... ⬇️
সো্যাল মিডিয়া হেশট্যাগ:
#HardikPandya #MahikaSharma #T20WorldCup2026 #TeamIndia #CricketNews #OdhikarPotro #HardikMahika #WorldCupWinner