06/01/2026 দেড় বছর আত্মগোপনের পর গ্রেফতার শিরীন শারমিন চৌধুরী – আদালতে যা হলো
odhikarpatra
৬ April ২০২৬ ২৩:৩৯
অধিকারপত্র ডটকম জাতীয় ডেস্ক
তারিখ: ৭এপ্রিল ২০২৬
মূল সংবাদ
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মঙ্গলবার (৭ এপ্রিল) সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এর আগে ভোরে ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গত দেড় বছরে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। প্রথম দিকে তিনি সেনানিবাসে আশ্রয় নিলেও পরে বিভিন্ন জায়গায় গোপনে অবস্থান করেন। গ্রেফতারের কয়েক দিন আগে ধানমন্ডির একটি বাসায় ওঠেন – যেটি তার আত্মীয়ের বলে জানা গেছে।
আদালতে পুলিশ দুই দিনের রিমান্ড চাইলেও তা নামঞ্জুর হয়। জামিন আবেদনও খারিজ করে দেন বিচারক। শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে লালবাগ থানায় জুলাই গণঅভ্যুত্থানের সময়কার একটি হত্যাচেষ্টা মামলা ছাড়াও ঢাকা ও রংপুরের একাধিক মামলা রয়েছে।
প্রসঙ্গত, সরকার পতনের ২৭ দিন পর স্পিকার পদ থেকে সরে দাঁড়ান তিনি। এরপর দীর্ঘ আত্মগোপনে ছিলেন। এই প্রথম তাঁর গ্রেফতার হলো।