04/17/2026 সলমন সাহায্য করলেও সমস্যা কোথায়?’—সমালোচকদের জবাব ডেজ়ী শাহের
odhikarpatra
১৬ April ২০২৬ ১৮:১৮
বলিউড অভিনেত্রী Daisy Shah সম্প্রতি তাকে ঘিরে দীর্ঘদিনের সমালোচনার জবাব দিয়েছেন স্পষ্ট ভাষায়। তার ক্যারিয়ারের শুরুতে Salman Khan-এর সহায়তা নিয়ে যে আলোচনা হয়, তা নিয়ে আর কোনও দ্বিধা নেই অভিনেত্রীর।
ডেজ়ী শাহ বলেন, সমাজে এখনো এমন একটি ধারণা প্রচলিত রয়েছে যে, কোনও নারী যদি সফল হন, তাহলে তার পেছনে নিশ্চয়ই কোনও প্রভাবশালী পুরুষের অবদান রয়েছে। এই মানসিকতাকে তিনি পুরনো ও অপ্রাসঙ্গিক বলে মনে করেন।
তিনি স্বীকার করেন, চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে একে অপরকে সাহায্য করা অস্বাভাবিক নয়। তবে শুধুমাত্র সেই সহায়তার ভিত্তিতে কারও সাফল্য বিচার করা ঠিক নয়। সমালোচকদের উদ্দেশে তার স্পষ্ট বক্তব্য, “যদি সলমন আমাকে সাহায্য করেও থাকেন, তাতে অন্যদের প্রশ্ন তোলার কিছু নেই।”
নিজের প্রথম সিনেমা Jai Ho নিয়েও অভিজ্ঞতা শেয়ার করেন ডেজ়ী। তার মতে, সিনেমাটি মুক্তির সময় দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রচারে কিছুটা প্রভাব পড়েছিল। এমনকি কিছু ক্ষেত্রে ‘পেইড পিআর’-এর মাধ্যমে ছবিটিকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।
অভিনয় জীবনের শুরুতে নিজের চেহারা নিয়েও সমালোচনার মুখে পড়তে হয়েছিল এই অভিনেত্রীকে। তবে সময়ের সঙ্গে সঙ্গে এসব মন্তব্যকে উপেক্ষা করে নিজের কাজেই মনোযোগী হয়েছেন ডেজ়ী শাহ। বর্তমানে তিনি আরও আত্মবিশ্বাসের সঙ্গে ক্যারিয়ারে এগিয়ে যাচ্ছেন।
আনন্দ বাজার বিনোদন।