04/25/2026 সিরাজদিখানে ১২ ঘণ্টার সাড়াশি অভিযান, বিভিন্ন মামলায় গ্রেফতার ১১
odhikarpatra
২৫ April ২০২৬ ১৮:৩১
,সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১২ ঘণ্টাব্যাপী সাড়াশি অভিযান পরিচালনা করেছে পুলিশ। এ অভিযানে বিভিন্ন মামলায় জড়িত ও ওয়ারেন্টভুক্ত মোট ১১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২৪ এপ্রিল দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালানো হয়। পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর কঠোর দিকনির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলা ও ওয়ারেন্ট ছিল বলে জানানো হয়েছে। গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান বলেন, থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: