05/02/2026 ‘ভালো ছাত্র’ মানে কি?— একটি শিশুর প্রশ্নে কেঁপে ওঠা শিক্ষার আয়না
Dr Mahbub
২ May ২০২৬ ০৭:৩১
একটি নিরীহ প্রশ্ন—“ভালো ছাত্র বলতে কী বোঝায়?”—ছোট্ট এক শিশুর কণ্ঠে উচ্চারিত হয়ে যেন উন্মোচন করে আমাদের পুরো শিক্ষাব্যবস্থার অন্তর্গত সংকটকে। বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় ‘ভালো ছাত্র’ হওয়ার সংজ্ঞা কি কেবল অনুগত্য, নিয়ম মানা, আর নিরবতা? নাকি এর আড়ালে লুকিয়ে আছে স্বাধীন চিন্তার সংকোচন? এই ফিচার নিশংকায় পরেছে।
এই নিবন্ধে ব্যবহৃত “ভালো ছাত্র” বা “ভালো ছেলে” শব্দবন্ধটি কোনোভাবেই কেবলমাত্র ছেলেশিশু বা পুরুষ শিক্ষার্থীদের নির্দেশ করে না। আমাদের শিক্ষাঙ্গন ও সামাজিক প্রেক্ষাপটে শৈশব থেকেই এ ধরনের শব্দচয়ন ব্যাপকভাবে প্রচলিত এবং আমরা অনেকেই বড় হয়েছি এই ভাষা শুনে। সেই প্রাত্যহিক অভিজ্ঞতার ধারাবাহিকতাতেই এখানে এই শব্দটি ব্যবহার করা হয়েছে।অতএব, লেখকের উদ্দেশ্য কোনোভাবেই লিঙ্গভিত্তিক পক্ষপাত সৃষ্টি করা নয়। এই নিবন্ধের পুরো আলোচনায় “ভালো ছাত্র” বলতে বোঝানো হয়েছে—সব শিক্ষার্থীকে, অর্থাৎ ছেলে, মেয়ে বা যেকোনো লিঙ্গপরিচয়ের শিক্ষার্থীদের সমষ্টিকে। এখানে “ছাত্র” শব্দটি একটি অন্তর্ভুক্তিমূলক (inclusive) ধারণা হিসেবে ব্যবহৃত হয়েছে, যা সকল শিক্ষার্থীর অভিজ্ঞতা, সম্ভাবনা ও পরিচয়কে সমানভাবে ধারণ করে।
কয়েকদিন আগে আমার ছোট ছেলে রূপান্তরের (ষষ্ঠ শ্রেণির একজন শিক্ষার্থী)সঙ্গে একটি সাধারণ কথোপকথন হচ্ছিল। সে মোবাইলে গেম খেলছিল, পাশাপাশি টেলিভিশনে খেলা দেখছিল। আমি তখনসিংবাদ দেখব। আমি তাকে বললাম— “তোমার এখন পড়াশোনা করা উচিত, না হলে তুমি ভালো ছেলে হতে পারবে না।”রূপান্তর একটু থেমে তাকালো, তারপর শান্ত কণ্ঠে বলল—“আব্বু, ভালো ছেলে বলতে আসলে কী বোঝায়? শুধু পরীক্ষায় ভালো করলেই কি ভালো হওয়া যায়?”
তার কথাগুলো শুনে আমি খুব অবাক হলাম। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর মনে মনে বললাম—“বিষয়টি শিক্ষা বিজ্ঞানের লেন্সে দেখা যাক।”
—এই একটি প্রশ্নই যেন খুলে দিলো শিক্ষার ভেতরের বহু অদৃশ্য দরজা।
অনুগত্যের প্রশিক্ষণ: অদৃশ্য পাঠ্যক্রম
মফস্বলের আকে বিদ্যালয়ে সপ্তম শ্রেণিশ্রেণিকক্ষের এক কোণে বসে আছে আমেনা। শিক্ষক প্রশ্ন করলেন—“এই সূত্রটা কে বলতে পারবে?” পুরো ক্লাস নিস্তব্ধ। আমেনা জানে উত্তরটা। কিন্তু হাত তুলতে সাহস পায় না। কারণ, গত সপ্তাহে সে একবার ভিন্নভাবে ব্যাখ্যা করতে গিয়ে শুনেছিল—“বেশি বুদ্ধি দেখাতে যেও না।” সেই দিন থেকেই আরিফ শিখেছে—জানার চেয়ে চুপ থাকা নিরাপদ।
এই ছোট্ট গল্পটি কেবল আমেনার নয়; এটি হাজার হাজার শিক্ষার্থীর নীরব বাস্তবতা। আমাদের শিক্ষাব্যবস্থায় “ভালো ছাত্র” বলতে আমরা কাকে বুঝি? যে নিয়ম মেনে চলে, প্রশ্ন করে না, শিক্ষক যা বলেন তা-ই লিখে রাখে—সেই কি ভালো ছাত্র? নাকি যে প্রশ্ন করে, যুক্তি খোঁজে, ভিন্নভাবে চিন্তা করে—সে-ই প্রকৃত শিক্ষার্থী?
অপরদিকে একদিন রূপান্তর তার বাবাকে প্রশ্ন করেছিল, “আব্বু, ক্লাসে সবাই চুপ থাকে কেন? তাহলে যারা প্রশ্ন করে, তারা কি খারাপ?” এই সরল প্রশ্নটি শ্রেণিকক্ষের এক গভীর বাস্তবতাকে নিবিড়ভাবে সামনে আনে। এই প্রশ্নটি কেবল শিক্ষার নয়—এটি একটি জাতির ভবিষ্যতের প্রশ্ন।
শিক্ষা কেবল পাঠ্যবইয়ের বিষয়বস্তু নয়; এর ভেতরে একটি অদৃশ্য পাঠ্যক্রম—hidden curriculum—কাজ করে, যা শিক্ষার্থীদের শেখায় কখন কথা বলতে হবে, কখন চুপ থাকতে হবে, এবং কীভাবে ‘ভদ্র’ আচরণ করতে হবে। শ্রেণিকক্ষে প্রায়শই এই নীরব বার্তা দেওয়া হয়—“শান্ত থাকো”, “প্রশ্ন কোরো না”, “যা বলা হয় তাই লিখো”। ফলে শিক্ষা জ্ঞানের অনুসন্ধানের পরিবর্তে আচরণ নিয়ন্ত্রণের একটি সূক্ষ্ম প্রক্রিয়ায় পরিণত হয়, যেখানে “ভালো ছাত্র” বলতে বোঝানো হয় মূলত একজন অনুগত শিক্ষার্থীকে।
একদিন গ্রামের এক মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আফিফ কৌতূহলভরে জানতে চেয়েছিল, শিক্ষকরা কি সবসময় শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে পারেন না—নাকি তারাও কোনো বাধ্যবাধকতার মধ্যে থাকেন?
আসলে এই প্রশ্নটি আমাদের শিক্ষাব্যবস্থার আরেকটি গুরুত্বপূর্ণ বাস্তবতাকে সামনে আনে। বাস্তবে শিক্ষকরাও একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে আবদ্ধ থাকেন—সিলেবাস নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার চাপ, পরীক্ষার ফলাফল ভালো রাখার চাপ, এবং প্রশাসনিক মূল্যায়নের নানা শর্ত তাদের উপর প্রভাব ফেলে। এই চাপের মধ্যে অনেক সময় তারা নিরাপদ পথ বেছে নিতে বাধ্য হন—কম প্রশ্ন, বেশি লেকচার; কম আলোচনা, বেশি মুখস্থনির্ভর শিক্ষা। ফলে শ্রেণিকক্ষ ধীরে ধীরে একমুখী যোগাযোগের জায়গায় পরিণত হয়, যেখানে শিক্ষক কথা বলেন, আর শিক্ষার্থীরা নিঃশব্দে তা গ্রহণ করে।প্রশ্ন করা হলো জ্ঞানের প্রথম ধাপ। কিন্তু যখন প্রশ্নকে দুষ্টুমি হিসেবে দেখা হয়, তখন শিক্ষার্থীরা শেখে—“প্রশ্ন না করাই ভালো।” এর ফলে কী হয়?
একসময় শিক্ষার্থীরা এমন এক অবস্থায় পৌঁছে—যেখানে তারা নিজের মতামত প্রকাশ করতেও ভয় পায়। এটি শুধু শিক্ষার সংকট নয়—এটি একটি মানসিক সংকট।
একদিন রূপান্তর তার বাবাকে জানায়, যদি সে নিজের মতো করে উত্তর লেখে, তবে শিক্ষক নম্বর কমিয়ে দেন—কারণ বইয়ের ভাষা অনুসরণ না করলে তা ‘সঠিক’ হিসেবে ধরা হয় না। এই অভিজ্ঞতা আমাদের পরীক্ষাব্যবস্থার এক গভীর বাস্তবতাকে উন্মোচন করে। এখানে একটি অদৃশ্য বার্তা ক্রমাগত প্রেরিত হয়—শিক্ষকের ভাষায়, নির্ধারিত কাঠামোয় লিখলেই কেবল সঠিক উত্তর হিসেবে বিবেচিত হবে। ফলে শিক্ষার্থীরা ধীরে ধীরে শিখে নেয় যে সাফল্যের পথ হলো অনুকরণ, উদ্ভাবন নয়। এই প্রবণতা কেবল একটি শিক্ষাগত সীমাবদ্ধতা নয়; এটি চিন্তার স্বাধীনতা, সৃজনশীলতা এবং নিজস্ব ব্যাখ্যার ক্ষমতাকে সংকুচিত করে দেয়।
আমাদের পরীক্ষাব্যবস্থা এমনভাবে গড়ে উঠেছে, যেখানে “সঠিক উত্তর” মানে হলো “শিক্ষকের ভাষায় উত্তর।” এখানে ভিন্নভাবে চিন্তা করা, নতুনভাবে ব্যাখ্যা করা—এগুলোকে প্রায়শই ভুল হিসেবে ধরা হয়। ফলে শিক্ষার্থীরা শেখে—“যা বলা হয়, তাই লিখলে নম্বর পাওয়া যায়” এটি একটি বিপজ্জনক বার্তা—কারণ এটি শেখায়, সাফল্য আসে অনুকরণ (imitation) থেকে, উদ্ভাবন (innovation) থেকে নয়।
একদিন আমার ছেলেটি কৌতূহলভরে জানতে চেয়েছিল, শিক্ষকরা কি সবসময় শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে পারেন না—নাকি তারাও কোনো বাধ্যবাধকতার মধ্যে থাকেন? এই প্রশ্নটি আমাদের শিক্ষাব্যবস্থার আরেকটি গুরুত্বপূর্ণ বাস্তবতাকে সামনে আনে। বাস্তবে শিক্ষকরাও একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে আবদ্ধ থাকেন—সিলেবাস নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার চাপ, পরীক্ষার ফলাফল ভালো রাখার চাপ, এবং প্রশাসনিক মূল্যায়নের নানা শর্ত তাদের উপর প্রভাব ফেলে। এই চাপের মধ্যে অনেক সময় তারা নিরাপদ পথ বেছে নিতে বাধ্য হন—কম প্রশ্ন, বেশি লেকচার; কম আলোচনা, বেশি মুখস্থনির্ভর শিক্ষা। ফলে শ্রেণিকক্ষ ধীরে ধীরে একমুখী যোগাযোগের জায়গায় পরিণত হয়, যেখানে শিক্ষক কথা বলেন, আর শিক্ষার্থীরা নিঃশব্দে তা গ্রহণ করে।
এই সমস্যার দায় কেবল শিক্ষার্থীর নয়, শিক্ষকেরও নয়। শিক্ষকরা নিজেরাও একটি কাঠামোর মধ্যে বন্দী। রয়েছে ত্রিমুখী চাপের উঠা নবামা। যেমন: ১) নির্দিষ্ট সিলেবাস শেষ করার চাপ; ২) পরীক্ষার ফলাফল ভালো করার চাপ; এবং ৩) প্রশাসনিক মূল্যায়নের চাপ। আর এই চাপের মধ্যে শিক্ষকরা অনেক সময় নিরাপদ পথ বেছে নেন। আর তা হলো: ‘প্রশ্ন কম, লেকচার বেশি’ এবং ’আলোচনা কম, মুখস্থ বেশি’! ফলে, শ্রেণিকক্ষ হয়ে ওঠে একমুখী যোগাযোগের জায়গা—যেখানে শিক্ষক বলেন, আর শিক্ষার্থী শোনে।
একদিন আমার ছেলে রূপান্তর ভাবনায় ডুবে প্রশ্ন করেছিল—যদি কেউ প্রশ্নই না করে, তবে ভুলগুলো কে ধরবে? এই সরল অনুসন্ধান আমাদের সামাজিক বাস্তবতার গভীরে প্রবেশ করে। যে শিক্ষা প্রশ্নকে নিরুৎসাহিত করে, তা ধীরে ধীরে এমন এক সমাজ তৈরি করে, যেখানে মানুষ ভীত, নীরব এবং অন্ধ আনুগত্যে অভ্যস্ত হয়ে ওঠে। সেখানে সমালোচনার জায়গা সংকুচিত হয়, অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠস্বর ক্ষীণ হয়ে আসে। অথচ গণতন্ত্রের প্রাণশক্তি হলো প্রশ্ন, বিতর্ক এবং মতপ্রকাশের স্বাধীনতা। তাই যে শিক্ষাব্যবস্থা প্রশ্নকে দমন করে, তা শুধু শিক্ষার্থীর বিকাশই নয়, একটি সুস্থ গণতান্ত্রিক সমাজের ভিত্তিকেও দুর্বল করে দেয়।
একটি শিক্ষা ব্যবস্থা যদি প্রশ্নকে নিরুৎসাহিত করে, তাহলে সেই সমাজে কী ধরনের নাগরিক তৈরি হয়?
এমন নাগরিক কি একটি সুস্থ গণতন্ত্র গড়ে তুলতে পারে? শিক্ষা যদি স্বাধীন চিন্তা না শেখায়, তাহলে তা কেবল দক্ষ কর্মী তৈরি করতে পারে—কিন্তু সচেতন নাগরিক নয়।
একদিন ঢাকা শহরের এক নামী দামি স্কুলে পড়ুয়া শান্তা সংকোচের সঙ্গে জানায়, সে ভিন্নভাবে ভাবতে চাইলে অনেক সময় সহপাঠীরা হাসে।— আসলে এই অভিজ্ঞতা আমাদের শ্রেণিকক্ষের এক নীরব বাস্তবতাকে তুলে ধরে। প্রতিটি শ্রেণিকক্ষেই কিছু শিক্ষার্থী থাকে, যারা আলাদাভাবে চিন্তা করে, নতুনভাবে প্রশ্ন তোলে, ভিন্ন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করতে চায়। কিন্তু যখন সেই প্রশ্ন বা ভিন্নতা উপহাসের মুখে পড়ে বা নিরুৎসাহিত হয়, তখন ধীরে ধীরে তাদের আত্মবিশ্বাস ক্ষয় হতে থাকে, আর সেই সৃজনশীল আলোকশিখা নিভে যেতে শুরু করে। আমরা হয়তো টেরও পাই না—এই নীরব প্রক্রিয়ার মধ্য দিয়েই আমাদের শ্রেণিকক্ষ থেকেই হারিয়ে যাচ্ছে ভবিষ্যতের উদ্ভাবক, চিন্তাবিদ ও সৃষ্টিশীল মানুষরা।
প্রতিটি শ্রেণিকক্ষে কিছু শিক্ষার্থী থাকে, যারা ভিন্নভাবে চিন্তা করে, নতুনভাবে প্রশ্ন করে, নতুন কিছু তৈরি করতে চায়। কিন্তু যখন সেই প্রশ্নগুলোকে দমন করা হয়, তখন ধীরে ধীরে সেই প্রতিভাগুলো নিভে যায়। আমরা হয়তো বুঝতেই পারি না— আমাদের শ্রেণিকক্ষেই হয়তো ভবিষ্যতের একজন বিজ্ঞানী, লেখক, বা উদ্ভাবক হারিয়ে যাচ্ছে।
একদিন রূপান্তর জানতে চেয়েছিল—“তাহলে ভালো ছাত্র কে? আমি কি হতে পারবো?” এই প্রশ্নটি আমাদের প্রচলিত ধারণাকে নতুন করে ভাবতে বাধ্য করে। দীর্ঘদিন ধরে “ভালো ছাত্র” বলতে বোঝানো হয়েছে সেই শিক্ষার্থীকে, যে নিয়ম মেনে চলে, ভুল না করে, এবং নির্ধারিত উত্তরে দক্ষ। কিন্তু সময়ের দাবি ভিন্ন এক সংজ্ঞা সামনে আনে। সত্যিকার অর্থে ভালো ছাত্র হলো সেই ব্যক্তি, যে প্রশ্ন করতে সাহসী, ভুলকে শেখার অংশ হিসেবে গ্রহণ করে, এবং নিজের মতো করে শেখার পথ খুঁজে নেয়। একইভাবে, ভালো শিক্ষা সেই ব্যবস্থাই, যা শিক্ষার্থীকে কেবল তথ্য মুখস্থ করায় না; বরং চিন্তা করতে শেখায়, ভিন্নতাকে স্বীকৃতি দেয়, এবং প্রতিটি শিক্ষার্থীর নিজস্ব সম্ভাবনাকে বিকশিত হওয়ার সুযোগ করে দেয়।সম্ভবত আমাদের সংজ্ঞাটি নতুন করে ভাবতে হবে।
আমরা যখন বলি “ভালো ছাত্র”, তখন অজান্তেই একটি সংকীর্ণ মানদণ্ড সামনে এনে দিই—যে বেশি নম্বর পায়, যে দ্রুত মুখস্থ করতে পারে, যে পরীক্ষায় নির্ভুল উত্তর লিখতে পারে। কিন্তু মানবমনের প্রকৃতি কি এত সরল? মানুষের প্রতিভা কি একটিমাত্র স্কেলে মাপা যায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হয় Howard Gardner–এর প্রস্তাবিত Multiple Intelligences Theory-এর কাছে—যা শিক্ষার প্রচলিত ধারণাকে একেবারে নতুনভাবে ভাবতে বাধ্য করে।
গার্ডনার দেখিয়েছিলেন—মানুষের বুদ্ধিমত্তা একরৈখিক নয়; বরং এটি বহুস্তরবিশিষ্ট। তিনি অন্তত ৮ ধরনের বুদ্ধিমত্তার কথা বলেন:
এখন প্রশ্ন হলো—আমাদের শ্রেণিকক্ষ কি এই সব বুদ্ধিমত্তাকে সমানভাবে মূল্যায়ন করে? উত্তরটা অস্বস্তিকরভাবে “না”। আমাদের শিক্ষা ব্যবস্থা মূলত ভাষাগত ও গণিতভিত্তিক বুদ্ধিমত্তাকেই “মেধা” হিসেবে স্বীকৃতি দেয়। ফলে যে ছাত্র ভালো লেখে বা গণিতে পারদর্শী, সে “ভালো ছাত্র”—আর বাকিরা যেন কোনো এক অদৃশ্য তালিকার নিচে পড়ে যায়।
“ভালো ছাত্র” একটি আপেক্ষিক ধারণা
একদিন রূপান্তর বিস্ময়ভরে জানতে চেয়েছিল—সবাই কি একইভাবে ভালো হতে পারে, আর যদি না পারে, তবে কেন সবাইকে এক মাপকাঠিতে বিচার করা হয়? এই প্রশ্নটি আমাদের শিক্ষাব্যবস্থার একটি মৌলিক সীমাবদ্ধতাকে উন্মোচন করে। বাস্তবে “ভালো ছাত্র” কোনো স্থির বা চূড়ান্ত সত্য নয়; এটি একটি আপেক্ষিক ধারণা, যা নির্ভর করে আমরা কোন ধরনের দক্ষতা, জ্ঞান বা আচরণকে মূল্য দিচ্ছি তার উপর। কেউ ভাষায় দক্ষ, কেউ গণিতে, কেউ সৃজনশীলতায়—তবু প্রচলিত মূল্যায়ন পদ্ধতি প্রায়শই একমাত্রিক মানদণ্ডে সবাইকে পরিমাপ করতে চায়। ফলে “ভালো” হওয়ার অর্থ সংকুচিত হয়ে যায়, আর বহু সম্ভাবনাময় শিক্ষার্থী অদৃশ্যভাবে পিছিয়ে পড়ে। একজন ছাত্র হয়তো পরীক্ষায় মাঝারি নম্বর পায়, কিন্তু সে অসাধারণ সংগীতশিল্পী। আরেকজন হয়তো গণিতে দুর্বল, কিন্তু নেতৃত্বে অসাধারণ দক্ষ।
এই প্রশ্নের উত্তর নির্ভর করে—আমরা কোন ধরনের বুদ্ধিমত্তাকে মূল্য দিচ্ছি। অর্থাৎ, “ভালো ছাত্র” কোনো স্থির বা সার্বজনীন সত্য নয়; এটি একটি আপেক্ষিক (relative) ধারণা, যা নির্ভর করে সমাজ, শিক্ষা ব্যবস্থা, এবং মূল্যবোধের উপর।
যখন শিক্ষা ব্যবস্থা একটি নির্দিষ্ট ধরনের মেধাকেই স্বীকৃতি দেয়, তখন কী ঘটে?
একজন দক্ষ শিল্পী, একজন সম্ভাবনাময় ক্রীড়াবিদ, একজন প্রাকৃতিক নেতা—সবাই হয়তো শ্রেণিকক্ষে “average” বা “weak student” হিসেবে চিহ্নিত হয়। এটি কি কেবল একটি মূল্যায়নের সমস্যা? না—এটি একটি অধিকার ও মর্যাদার প্রশ্ন।
যদি আমরা সত্যিই একটি অন্তর্ভুক্তিমূলক (inclusive) শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই, তাহলে আমাদের স্বীকার করতে হবে—সবাই একইভাবে শিখে না; এবং সবাই একইভাবে প্রতিভাবান নয়, কিন্তু সবাই কোনো না কোনোভাবে প্রতিভাবান। এই দৃষ্টিভঙ্গি শুধু শিক্ষার্থীর জন্য নয়, শিক্ষকের জন্যও একটি মুক্তির পথ—কারণ তখন শিক্ষক শুধু “সঠিক উত্তর” খোঁজেন না, বরং শিক্ষার্থীর ভিন্নতা ও সম্ভাবনা খোঁজেন।
আজকের বিশ্বে সফলতা নির্ভর করে শুধু পরীক্ষার নম্বরের উপর নয়— বরং সৃজনশীলতা, যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব, সহানুভূতি—এসবের উপর।যদি আমাদের শিক্ষা ব্যবস্থা এই বহুমাত্রিক দক্ষতাগুলোকে গুরুত্ব না দেয়, তাহলে আমরা এমন একটি প্রজন্ম তৈরি করবো— যারা পরীক্ষায় ভালো, কিন্তু জীবনে প্রস্তুত নয়।
সম্ভবত এখন সময় এসেছে “ভালো ছাত্র” শব্দটির পুনর্নির্মাণ করার। ভালো ছাত্র হলো—
আর ভালো শিক্ষা হলো—যে শিক্ষা প্রতিটি শিশুকে বলে— “তুমি যেমন, তেমনভাবেই মূল্যবান।”
একদিন রূপান্তরের প্রশ্ন থেকেই স্পষ্ট হয়ে উঠেছিল—ভালো ছাত্রের সংজ্ঞা কেবল নম্বর বা আনুগত্যে সীমাবদ্ধ নয়। বরং সত্যিকার অর্থে ভালো ছাত্র হলো সেই শিক্ষার্থী, যে প্রশ্ন করতে সাহসী, ভুলকে ভয় পায় না, নিজের মতামত প্রকাশ করতে পারে এবং শেখার প্রতি গভীর আগ্রহ রাখে—শুধু পাশ করার জন্য নয়, বোঝার জন্য। এই দৃষ্টিভঙ্গি শিক্ষাকে এক নতুন অর্থ দেয়, যেখানে শেখা একটি জীবন্ত, অনুসন্ধানী এবং আত্ম-আবিষ্কারের প্রক্রিয়া।
একইভাবে, ভালো শিক্ষা বলতে বোঝানো হয় এমন একটি পরিবেশ, যেখানে প্রশ্নকে স্বাগত জানানো হয়, ভিন্নতাকে সম্মানের সাথে গ্রহণ করা হয় এবং শিক্ষার্থীদের চিন্তা করতে শেখানো হয়। এই ধরনের শিক্ষা কেবল জ্ঞান প্রদান করে না; এটি মানুষের ভেতরের সম্ভাবনাকে জাগিয়ে তোলে, তাকে করে তোলে আত্মবিশ্বাসী, সৃজনশীল এবং মানবিক।
আমরা প্রায়ই শিশুদের বলি—“তুমি ওর মতো ভালো ছেলে হতে পারো না।” এই বাক্যটি শুনে একদিন রূপান্তর অভিমানে জানায়, সে নিজের মতোই থাকতে চায়; অন্য কারও সঙ্গে তার তুলনা করা তাকে কষ্ট দেয়। তার এই প্রতিক্রিয়া আমাদের একটি গুরুত্বপূর্ণ সত্যের সামনে দাঁড় করায়। প্রতিটি শিশুরই নিজস্ব গতি, ক্ষমতা ও স্বপ্ন আছে, যা অন্য কারও মাপকাঠিতে বিচার করা যায় না। যখন তুলনা করা হয়, তখন শিশুর আত্মমর্যাদা ক্ষুণ্ন হয়, আত্মবিশ্বাস কমে যায়, এবং শেখার আনন্দ হারিয়ে ফেলে। শিক্ষা যদি সত্যিই মানবিক হতে চায়, তবে তাকে এই তুলনার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে প্রতিটি শিশুকে তার নিজস্বতায় গ্রহণ করতে হবে—কারণ “ভালো” হওয়া মানে অন্য কারও মতো হওয়া নয়, বরং নিজের মতো করে বেড়ে ওঠা।
বিবর্তনের পথ: “ভালো ছাত্র” ধারণার ইতিহাস
একদিন রূপান্তর কৌতূহলভরে জানতে চেয়েছিল—আগে কি “ভালো ছাত্র” মানে আজকের মতোই ছিল, নাকি সময়ের সাথে তার অর্থ বদলেছে? এই প্রশ্নটি আমাদের ইতিহাসের দিকে ফিরে তাকাতে উদ্বুদ্ধ করে। সত্যিই, “ভালো ছাত্র” ধারণাটি কখনো স্থির ছিল না; এটি যুগে যুগে সমাজের প্রয়োজন, মূল্যবোধ ও ক্ষমতার কাঠামোর সঙ্গে পরিবর্তিত হয়েছে। প্রাচীন যুগে ভালো ছাত্র মানে ছিল জ্ঞান ও চরিত্রের সমন্বয়; মধ্যযুগে তা রূপ নেয় ধর্মীয় আনুগত্যে; শিল্পযুগে গুরুত্ব পায় শৃঙ্খলা ও নির্দেশ মানা; আর আধুনিক যুগে এসে এটি সংকুচিত হয়ে দাঁড়ায় পরীক্ষার নম্বরের মধ্যে। তবে বর্তমান সময়ে নতুন এক দৃষ্টিভঙ্গি উন্মোচিত হচ্ছে, যেখানে “ভালো ছাত্র” বলতে বোঝানো হচ্ছে সেই ব্যক্তিকে, যে প্রশ্ন করতে পারে, সৃজনশীলভাবে চিন্তা করে এবং মানবিক মূল্যবোধে সমৃদ্ধ।
সমাজে “ভালো ছাত্র” কাকে বলা হবে—এই ধারণাটি কখনোই স্থির ছিল না। সময়, সংস্কৃতি, ধর্ম, অর্থনীতি, রাষ্ট্রব্যবস্থা—সবকিছুর পরিবর্তনের সাথে সাথে “ভালো ছাত্র”–এর সংজ্ঞাও বদলেছে। এই বিবর্তনের ইতিহাস বিশ্লেষণ করলে আমরা শুধু শিক্ষার নয়, বরং সমাজের মানসিকতা ও ক্ষমতার কাঠামোরও একটি গভীর চিত্র দেখতে পাই।
অনুগত + মুখস্থবিদ + ধর্মীয়ভাবে সঠিক
এখানে আমরা প্রথমবার দেখতে পাই—“ভালো ছাত্র” ধারণার সাথে ক্ষমতা ও নিয়ন্ত্রণের সম্পর্ক।
“প্রতিটি শিক্ষার্থীই ভালো”—দার্শনিক উপলব্ধি
একদিন রূপান্তর তার বাবাকে জিজ্ঞেস করেছিল—সবাই কি ভালো হতে পারে? উত্তরে বলা হয়েছিল, হ্যাঁ—সবাই পারে, তবে একইভাবে নয়। এই সংক্ষিপ্ত কথোপকথনের মধ্যেই নিহিত আছে শিক্ষার এক গভীর দার্শনিক সত্য। প্রকৃতির দিকে তাকালে দেখা যায়—সব ফুল একরকম নয়, কিন্তু প্রতিটিই তার নিজস্ব সৌন্দর্যে অনন্য। তেমনি প্রতিটি শিক্ষার্থীও ভিন্ন গতি, ভিন্ন ক্ষমতা ও ভিন্ন সম্ভাবনা নিয়ে গড়ে ওঠে। তাই শিক্ষা কখনোই সবার জন্য একরকম ছাঁচ নয়; বরং এটি এমন এক মানবিক প্রক্রিয়া, যা প্রতিটি মানুষকে তার নিজস্বতার আলোয় বিকশিত হতে সহায়তা করে। “ভালো” হওয়া মানে সবার মতো হওয়া নয়, বরং নিজের মতো করে পূর্ণতা খুঁজে পাওয়া।
রূপান্তরের কথাটা গভীর গবেষণামূলক ব্যবচ্ছেদপূর্বক শিক্ষার গভীরে গেলে আমরা একটি মৌলিক সত্যের মুখোমুখি হই—মানুষ সমান নয়, কিন্তু প্রত্যেকেই সম্ভাবনাময়। এই সম্ভাবনার বীজই শিক্ষার্থীকে “ভালো” করে তোলে—যদিও তা একই সময়ে, একইভাবে, বা একই মাপে প্রকাশ পায় না।
শেষ প্রশ্ন: আমরা কেমন ভবিষ্যৎ চাই?
একদিন রূপান্তর দ্বিধাহীন কৌতূহলে জানতে চেয়েছিল—সে কি প্রশ্ন করতে পারবে, আর প্রশ্ন করলে কি সে “ভালো ছাত্র” হিসেবে গণ্য হবে? এই সরল অনুসন্ধান আমাদের সামনে এক গভীর ভবিষ্যৎ-প্রশ্ন তুলে ধরে। আমরা কি এমন একটি প্রজন্ম গড়ে তুলতে চাই, যারা নিঃশব্দে নির্দেশ মেনে চলে, নাকি এমন মানুষ, যারা প্রশ্ন করে, চিন্তা করে এবং পরিবর্তনের সাহস রাখে? শিক্ষা যদি কেবল আনুগত্য শেখায়, তবে তা মানুষকে সীমাবদ্ধ করে; আর যদি প্রশ্ন ও চিন্তার দুয়ার খুলে দেয়, তবে তা মানুষকে মুক্ত করে। শেষ পর্যন্ত, শিক্ষার লক্ষ্য কেবল “ভালো ছাত্র” তৈরি করা নয়; বরং একজন সচেতন, মানবিক ও সাহসী মানুষ গড়ে তোলা। আর এই উপলব্ধির আলোয় স্পষ্ট হয়ে ওঠে—রূপান্তর সত্যিই একজন ভালো ছেলে।
আমরা কি এমন একটি প্রজন্ম চাই— যারা নিয়ম মেনে চলে, কিন্তু প্রশ্ন করে না? নাকি এমন একটি প্রজন্ম— যারা চিন্তা করে, প্রশ্ন করে, এবং সমাজকে এগিয়ে নেয়?
শিক্ষা শুধু পেশা গড়ার মাধ্যম নয়; এটি একটি জাতির মানসিকতা গড়ে তোলে। তাই আজ প্রশ্নটি জরুরি— “ভালো ছাত্র” মানে কি অনুগত ছাত্র?
নাকি—“ভালো ছাত্র” মানে একজন স্বাধীন চিন্তার মানুষ?”
এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে—আমাদের শিক্ষা আমাদের মুক্ত করছে, নাকি নিঃশব্দে নিয়ন্ত্রণ করছে।
–অধ্যাপক ড. মাহবুব লিটু, উপদেষ্টা সম্পাদক, অধিকারপত্র (odhikarpatranews@gmail.com)
#ভালো_ছাত্র_নাকি_অনুগত #শিক্ষা_সংকট #প্রশ্ন_করার_অধিকার #CriticalThinking #EducationReform #Odhikarpatra #শিক্ষা_ও_অধিকার #FutureOfEducation #StopRoteLearning #ThinkFree #MultipleIntelligences #ভালো_ছাত্র_আপেক্ষিক #শিক্ষার_নতুন_ভাবনা #HowardGardner #InclusiveEducation #শিক্ষা_ও_অধিকার #ThinkDifferent #EducationReform