05/22/2026 ঢাকাসহ আশপাশের জেলায় বিজিবি মোতায়েন
odhikarpatra
২১ May ২০২৬ ২৩:৫৫
প্রকাশিত: ২১ মে ২০২৬, বৃহস্পতিবার
অধিকার পত্র ডেস্ক:
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং ঘরমুখো মানুষের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার (২১ মে) থেকে রাজধানীর নিউমার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি করপোরেশন এলাকা এবং গাজীপুর চৌরাস্তাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন।
সরকারের নির্দেশনা অনুযায়ী, ঈদকে কেন্দ্র করে জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঈদের আগে সাত দিন এবং ঈদের পরবর্তী তিন দিন পর্যন্ত বিজিবি সদস্যরা মাঠে থাকবেন।
এছাড়া গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের পরিচালিত মোবাইল কোর্ট কার্যক্রমেও সহায়তা প্রদান করবেন বিজিবি সদস্যরা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
#অধিকারপত্র #বিজিবি #ঢাকা #ঈদযাত্রা #আইনশৃঙ্খলা #গাজীপুর #সাভার #নিউমার্কেট
কীওয়ার্ড: বিজিবি মোতায়েন, ঈদযাত্রা, ঢাকা, গাজীপুর, সাভার, যানজট নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা, মোবাইল কোর্ট, টোল প্লাজা, ঈদ নিরাপত্তা