06/01/2026 ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
odhikarpatra
১ June ২০২৬ ২২:০৮
বিশেষ প্রতিবেদক,অধিকার পত্র ডটকম
ঢাকা, ১ জুন: পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে সচিবালয়ে নিয়মিত অফিস কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১ জুন) সকাল সোয়া ৯টার দিকে তিনি সচিবালয়ে তার কার্যালয়ে উপস্থিত হন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদের ছুটি শেষে প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিস করছেন এবং সকাল থেকে তার একাধিক ধারাবাহিক কর্মসূচি রয়েছে। তিনি এসব কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
সরকারি সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে গত ২৫ মে থেকে সরকারি ছুটি শুরু হয়। ছুটি শেষে আজ থেকে সরকারি দপ্তরগুলোতে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
প্রধানমন্ত্রীর সচিবালয়ে উপস্থিতির মধ্য দিয়ে সরকারের প্রশাসনিক কার্যক্রমেও নতুন উদ্যমে কর্মতৎপরতা শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
#প্রধানমন্ত্রী #তারেক_রহমান #সচিবালয় #ঈদের_ছুটি #সরকারি_কার্যক্রম #ঢাকা #অধিকারপত্র
প্রধানমন্ত্রী তারেক রহমান, সচিবালয়, ঈদের ছুটি, সরকারি অফিস, আতিকুর রহমান রুমন, প্রশাসনিক কার্যক্রম, ঢাকা, বাংলাদেশ সরকার।