08/29/2026 রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
odhikarpatra
২৮ August ২০২৬ ২১:৪৬
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে বাংলাদেশের জনগণের কল্যাণে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনে তাঁর সাফল্য কামনা করেছেন রুশ প্রেসিডেন্ট।
ঢাকার রুশ দূতাবাসের বরাত দিয়ে জানা যায়, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাঠানো এক অভিনন্দন বার্তায় ভ্লাদিমির পুতিন আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।
অভিনন্দন বার্তায় পুতিন বাংলাদেশের রাষ্ট্রপতির মঙ্গল, সুস্বাস্থ্য এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণের কল্যাণে তাঁর ভবিষ্যৎ কর্মকাণ্ডে সাফল্য কামনা করেন।
রুশ প্রেসিডেন্টের এই অভিনন্দন বার্তাকে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্কের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক ও বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিনের সহযোগিতা রয়েছে। নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপটে রাশিয়ার প্রেসিডেন্টের এই শুভেচ্ছা দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশার ইঙ্গিত বহন করছে।