08/30/2026 মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার
odhikarpatra
৩০ August ২০২৬ ২০:৪৮
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় সরকারবিরোধী মিছিলের প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় গ্র্যান্ড চাঁদনী রেস্টুরেন্টের বিপরীতে ঢাকামুখী প্রধান সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম রোববার (৩০ আগস্ট) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আবরার আহম্মেদ (১৮), ইয়াসিন (১৮), রাব্বি (২০), শিমুল (২০), ফেরদৌস (১৮), পলক (১৭), আবু বকর (১৬), তানভীর (১৫), লিমন (১৭) ও নয়ন (১৮)।
পুলিশের ভাষ্য, তারা সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনের বয়স ১৮ বছরের নিচে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে কী ধরনের মামলা করা হয়েছে এবং আদালতে তাদের কীভাবে উপস্থাপন করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অধিকার পত্র ডটকম/নিজস্ব প্রতিবেদক