08/30/2026 সাইপ্রাস উপকূলে ২৬৭ যাত্রী নিয়ে ফেরি ডুবি, নিহত ১
odhikarpatra
৩০ August ২০২৬ ২০:৫৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬
সাইপ্রাসের উত্তরাঞ্চলের উপকূলের কাছে ২৬৭ জন যাত্রী নিয়ে একটি ক্যাটামারান ফেরি ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্ঘটনার পর শুরু হয়েছে ব্যাপক উদ্ধার অভিযান।
রোববার (৩০ আগস্ট) কিরেনিয়া বা গিরনে বন্দর থেকে যাত্রা শুরুর পর উপকূল থেকে কয়েক কিলোমিটার দূরে ফেরিটি ডুবতে শুরু করে। পরে সেটি পানিতে তলিয়ে যায়।
তুর্কি গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, তুর্কি সাইপ্রিয়টের পরিবহনমন্ত্রী এরহান আরিকলি তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে বলেছেন, দুর্ঘটনায় একজন যাত্রীর মৃত্যু হয়েছে।
তুর্কি সাইপ্রিয়টের প্রধানমন্ত্রী উনাল উস্তেল জানান, ফেরিটি উল্টে যাওয়ার সময় এতে ২৬৭ জন যাত্রী ছিলেন। উদ্ধারকারীরা এখন পর্যন্ত প্রায় ১০০ জনকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয়েছেন।
আহতদের উদ্ধারের পর বন্দরে নিয়ে আসতে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সাইপ্রাসের উত্তরাঞ্চল তুর্কি সাইপ্রিয়ট প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। ফেরিটি কী কারণে দুর্ঘটনার কবলে পড়েছে এবং নিখোঁজ বা আহত যাত্রীর সংখ্যা কত—তা জানতে উদ্ধার অভিযান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা চলছে।
অধিকার পত্রের সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন।
সাইপ্রাসে ২৬৭ যাত্রী নিয়ে ফেরি ডুবে নিহত ১ | অধিকার পত্র
সাইপ্রাস ফেরি দুর্ঘটনা, সাইপ্রাসে ফেরি ডুবি, ২৬৭ যাত্রী নিয়ে ফেরি ডুবি, উত্তর সাইপ্রাস, ফেরি দুর্ঘটনা, সাইপ্রাস দুর্ঘটনা, আন্তর্জাতিক সংবাদ, অধিকার পত্র
cyprus-ferry-capsizes-267-passengers-one-dead