09/04/2026 বাংলাদেশে যাত্রা শুরু চীনা মোবাইল এক্সেসরিজ ব্র্যান্ড MATAX-এর
odhikarpatra
৩ September ২০২৬ ২৩:৪০
ছবির ক্যাপশন:
বাংলাদেশে MATAX-এর নতুন শোরুম উদ্বোধনের সময় স্বত্বাধিকারী জেনি ও শামসহ মাহবুবর রহমান পলাশ
বাংলাদেশে MATAX-এর শোরুম উদ্বোধন | অধিকার পত্র
চীনা মোবাইল এক্সেসরিজ ব্র্যান্ড MATAX বাংলাদেশে শোরুম চালু করেছে। চার্জার, পাওয়ার ব্যাংক, কেবলসহ বিভিন্ন পণ্যে থাকছে ১২ মাসের গ্যারান্টি।
#অধিকারপত্র #MATAX #মোবাইলএক্সেসরিজ #মোবাইলগ্যাজেট #বাংলাদেশ #চায়না
নিজস্ব প্রতিবেদক | অধিকার পত্র ডটকম
বাংলাদেশের ক্রমবর্ধমান মোবাইল গ্যাজেট ও এক্সেসরিজের বাজারকে সামনে রেখে চীনের মোবাইল এক্সেসরিজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান MATAX বাংলাদেশে তাদের নতুন শোরুমের কার্যক্রম শুরু করেছে।
সম্প্রতি রাজধানীর বসুন্ধরা শপিং মলের বিপরীত পাশে তৃতীয় তলায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শোরুমটির শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনের দিন শোরুমজুড়ে ক্রেতা ও দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
MATAX-এর স্বত্বাধিকারী দম্পতি জেনি ও শাম শোরুম পরিদর্শনকালে জানান, মোবাইল গ্যাজেট ও এক্সেসরিজ ব্যবসার সঙ্গে তাদের পরিবারের দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। প্রায় ১৭ বছর ধরে তারা পারিবারিকভাবে এ ব্যবসার সঙ্গে যুক্ত। গুণগত মানসম্পন্ন পণ্য সরবরাহ এবং গ্রাহকদের আস্থা অর্জনই তাদের ব্যবসার অন্যতম লক্ষ্য বলে জানান তারা।
জেনি বলেন, বাংলাদেশে মোবাইল গ্যাজেট ও এক্সেসরিজের চাহিদা দিন দিন বাড়ছে। এ বাজারের সম্ভাবনা বিবেচনা করেই বাংলাদেশে সরাসরি শোরুম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বাংলাদেশের ব্যবসায়ী ও ক্রেতারা স্থানীয়ভাবেই MATAX-এর পণ্য সংগ্রহের সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানটির কর্ণধার শাম জানান, MATAX-এর পণ্যসামগ্রীর মধ্যে রয়েছে চার্জার, পাওয়ার ব্যাংক, ডাটা কেবল, এলসিডি, মোবাইল প্রটেক্টর, হেডফোন, এয়ারপড, এয়ার ম্যাক্স এবং বিভিন্ন ধরনের সাউন্ড-সংক্রান্ত পণ্য।
তার দাবি, এসব পণ্য উন্নতমানের উপকরণ ও প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়। পাশাপাশি MATAX-এর সব পণ্যে ১২ মাসের গ্যারান্টি দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান তিনি।
শাম আরও বলেন, বাংলাদেশি মোবাইল গ্যাজেট ব্যবসায়ীদের পণ্য সংগ্রহের ক্ষেত্রে চীনে গিয়ে আমদানি করার প্রয়োজন অনেকটাই কমবে। এখন থেকে তারা বাংলাদেশে অবস্থিত MATAX-এর শোরুম থেকেই চীনা বাজারমূল্যের কাছাকাছি পাইকারি দামে বিভিন্ন মোবাইল গ্যাজেট ও এক্সেসরিজ সংগ্রহ করতে পারবেন বলে জানান তিনি।
শোরুম উদ্বোধন উপলক্ষে বাংলাদেশি মোবাইল গ্যাজেট ব্যবসায়ী মাহবুবুর রহমান পলাশ উপস্থিত ছিলেন। এ সময় MATAX-এর স্বত্বাধিকারী জেনির সঙ্গে তার পারিবারিকভাবে ভাই-বোনের সম্পর্ক রয়েছে বলে জানানো হয়। অনুষ্ঠানে জেনি ও MATAX-এর পক্ষ থেকে পলাশের হাতে প্রতিষ্ঠানের পণ্য তুলে দেন।
MATAX কর্তৃপক্ষ আশা করছে, বাংলাদেশে সরাসরি শোরুম চালুর মাধ্যমে দেশের মোবাইল গ্যাজেট ব্যবসায়ীদের জন্য পণ্য সংগ্রহ আরও সহজ হবে এবং একই সঙ্গে মানসম্মত মোবাইল এক্সেসরিজের বাজার সম্প্রসারণে প্রতিষ্ঠানটি ভূমিকা রাখতে পারবে।