09/13/2026 মেঘনা আলমের দাবি, ‘আমি ভার্জিন—গুজব নয়, প্রমাণ দিন
odhikarpatra
১৩ September ২০২৬ ১৭:৫৮
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে ছড়ানো গুজব ও নানা ধরনের কথাবার্তার বিষয়ে একটি পোস্ট দিয়েছেন মেঘনা আলম।
রোববার (১৩ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মেঘনা আলম ইংরেজিতে লিখেছেন, “Meghna Alam is virgin. So no conspiracy, no gossip, no fake messages, nothing can change it. Post proof, not rumor. Fi Amanillah.”
বাংলা অর্থ দাঁড়ায়—মেঘনা আলম দাবি করেছেন, তিনি ভার্জিন। তাই কোনো ষড়যন্ত্র, গসিপ বা ভুয়া বার্তা দিয়ে বিষয়টি পরিবর্তন করা যাবে না। প্রমাণ থাকলে তা প্রকাশ করার আহ্বান জানিয়ে তিনি গুজব ছড়ানো থেকে বিরত থাকার কথাও বলেছেন।
পোস্টটির সঙ্গে তিনি কোনো অতিরিক্ত ব্যাখ্যা বা নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করেননি। তবে তার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।