09/16/2026 একই ভালোবাসার দুই ইতিহাস: একজন মনে রাখে সুখ, অন্যজন কষ্ট
Dr Mahbub
১৫ September ২০২৬ ২২:২৮
একই মানুষ, একই সম্পর্ক, একই জীবন—তবু একজনের স্মৃতিতে জমে থাকে ভালোবাসা, ত্যাগ ও সুন্দর দিন; অন্যজনের মনে বেশি জেগে থাকে অপমান, অভিমান, অপেক্ষা ও না-পাওয়ার মুহূর্ত। এমন দুই বিপরীত স্মৃতির মানুষ যখন একে অপরকে ভালোবাসে এবং একসঙ্গে জীবন কাটায়, তখন কী ঘটে? সম্পর্ক কি ভেঙে যায়, নাকি একে অপরের মনস্তাত্ত্বিক ভাষা বুঝতে পারলে নতুন করে গড়ে উঠতে পারে?
মানুষের সম্পর্ক বড়ই আজব এক সূত্রে কাজ করে। কে কখন কার প্রতি আকৃষ্ট হবে, কার হাসি কার কাছে নিরাপত্তা হয়ে উঠবে, কে কার হাত ধরে জীবন কাটানোর সিদ্ধান্ত নেবে—এসবের সবকিছু আগেভাগে অনুমান করা যায় না। একই শিক্ষা, একই সামাজিক অবস্থান, কাছাকাছি রুচি ও মূল্যবোধের দুই মানুষ কখনো কয়েক বছরের মধ্যেই পরস্পরের কাছে অসহনীয় হয়ে উঠতে পারে; আবার বিস্ময়কর বৈপরীত্য নিয়েও দুজন মানুষ অর্ধশতাব্দী পাশাপাশি থেকে যেতে পারে। কারণ সম্পর্ক কোনো সরল গণিত নয়। এখানে শুধু ভালোবাসা কাজ করে না; কাজ করে স্মৃতি, প্রত্যাশা, ভয়, attachment, personality, emotional regulation, পুরোনো অভিজ্ঞতা এবং মানুষ একটি ঘটনাকে কী অর্থ দিচ্ছে—সেই অদৃশ্য মনস্তাত্ত্বিক প্রক্রিয়াগুলোও।
সম্পর্কের শুরুতে আমরা সাধারণত মানুষের দৃশ্যমান অংশটাই দেখি। কে সুন্দর করে কথা বলে, কে যত্ন নেয়, কে দায়িত্বশীল, কে রোমান্টিক, কে হাসিখুশি। কিন্তু মানুষটি অপমান কীভাবে process করে, কষ্ট কতদিন বহন করে, ভুলকে কীভাবে interpret করে, ক্ষমা করতে পারে কি না, ক্ষমা করার পর ঘটনাটি ছেড়ে দিতে পারে কি না, কিংবা সামান্য মতবিরোধকেও পুরোনো ক্ষতের সঙ্গে জুড়ে দেয় কি না—এসব psychological pattern প্রথম প্রেমের আলোয় খুব একটা দেখা যায় না। অথচ দীর্ঘ সম্পর্কের স্থায়িত্ব অনেক সময় নির্ধারিত হয় এসব অদৃশ্য বৈশিষ্ট্যে।
সুতরাং সম্পর্ক গঠনের আগে শুধু “আমরা একে অপরকে ভালোবাসি কি না”—এই প্রশ্নটি যথেষ্ট নয়। আরও কিছু প্রশ্ন আছে: আমরা কষ্টকে কীভাবে ধারণ করি? একটি ভুলকে কি একটি ভুল হিসেবেই দেখি, নাকি মানুষটির চরিত্রের প্রমাণ বানাই? ঝগড়া শেষে কি এগিয়ে যেতে পারি? নাকি কথাগুলো বহু বছর মনে replay করি? আবার দ্রুত ভুলে যাওয়ার নামে কি গুরুত্বপূর্ণ সমস্যাও অস্বীকার করি?
এই প্রশ্নগুলো বোঝার জন্য আমরা দুজন মানুষের গল্প বলি—লাজিম ও শজিয়া।
লাজিম—[(La-zi-m) – অবশ্যম্ভাবী, প্রয়োজনীয় বা আবশ্যিক]—একজন এমন পুরুষ মানুষ, যিনি সম্পর্কের নেতিবাচক, কষ্টকর কিংবা ঝগড়ার স্মৃতি দীর্ঘদিন ধরে বহন করেন না। কোনো মনোমালিন্য হলো, কথা কাটাকাটি হলো, অভিমান তৈরি হলো—কিছু সময় পর তার আবেগের তীব্রতা কমে আসে। সে হয়তো মনে রাখে মানুষটিকে, সম্পর্কটিকে, ভালো মুহূর্তগুলোকে; কিন্তু ঝগড়ার প্রতিটি বাক্য, অভিমানের প্রতিটি দৃশ্য, অপমানের প্রতিটি শব্দ সে নিজের মনে সংরক্ষণ করে রাখে না। তার মানসিক প্রবণতা যেন বলে—“কষ্ট ছিল, কিন্তু সেটি সম্পর্কের পুরো ইতিহাস নয়।”
অন্যদিকে শজিয়া—[(Sha-zi-ya) – সুগন্ধিময় বা সুবাসিত]—সম্পর্কের সুখের মুহূর্তকে অস্বীকার করেন না, কিন্তু কষ্টের ঘটনাগুলো তার মনে তুলনামূলক বেশি গভীর ছাপ ফেলে। সে মনে রাখে কোন কথায় তার মন ভেঙেছিল, কোন মুহূর্তে সে নিজেকে একা অনুভব করেছিল, কোন প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি, কোন ঝগড়ায় কোন শব্দ তাকে আহত করেছিল। তার কাছে একটি কষ্টের ঘটনা সময় পেরোলেই শেষ হয়ে যায় না; অনেক সময় সেটি সম্পর্কের ভেতরে নতুন ঘটনার অর্থ ব্যাখ্যা করার মানদণ্ড হয়ে ওঠে।
তারা একে অপরকে ভালোবাসে। আর এই জায়গাটিই গল্পকে জটিল করে তোলে। আসলে সমস্যা ভালোবাসার অভাব নয়। সমস্যা হলো—তারা ভালোবাসাকে ভিন্ন psychological lens দিয়ে দেখে।
এক শুক্রবার বিকেলে বাইরে বৃষ্টি। লাজিম জানালার পাশে দাঁড়িয়ে চায়ের কাপ হাতে হেসে বলল, “মনে আছে, আমাদের প্রথম বৃষ্টিতে ভেজার দিনটা?”
শজিয়া তাকাল। মৃদু হাসল। লাজিমের মনে ভেসে উঠল সেই রাস্তা, একই ছাতার নিচে হাঁটা, চায়ের দোকান, শজিয়ার ভেজা চুল, অকারণ হাসি। পনেরো বছর যেন মুহূর্তেই মিলিয়ে গেল। কিন্তু শজিয়া কিছুক্ষণ পর বলল, “আমার ওই সময়ের আরেকটা ঘটনাও মনে আছে।”
এবার লাজিম সত্যিই বিস্মিত হলো, এবং বললো, “সেটাও এখনও মনে আছে?”
শজিয়ার মুখ বদলে গেল।
লাজিমের প্রশ্নের উদ্দেশ্য ছিল বিস্ময়। কিন্তু শজিয়ার মনে তার অনুবাদ হলো—“এত ছোট বিষয় এখনও মনে রেখেছ কেন?”
সে প্রশ্ন করল, “তোমার মনে নেই?”
লাজিম একটু ভেবে বলল, “সত্যি বলতে মনে নেই।”
মুহূর্তের মধ্যে ঘরের আবহাওয়া বদলে গেল।—একই সময়কাল লাজিমের কাছে প্রেমের স্মৃতি; শজিয়ার কাছে অপেক্ষা ও অভিমানের স্মৃতি। দুটোই ঘটেছিল। দুটোই সত্য। অথচ স্মৃতির spotlight পড়েছে ভিন্ন জায়গায়। —এই দৃশ্যটি আমাদের স্মৃতির একটি মৌলিক সত্য মনে করিয়ে দেয়—একটি সম্পর্ক যৌথভাবে তৈরি হলেও তার স্মৃতি সবসময় যৌথভাবে সংরক্ষিত হয় না।
মানুষ প্রায়ই মনে করে স্মৃতি ভিডিও ক্যামেরার মতো। ঘটনা ঘটেছে, brain record করেছে, আমরা পরে সেটি play করি। Cognitive psychology-এর দৃষ্টিতে বিষয়টি এত সরল নয়। Human memory মূলত reconstructive। আমরা অতীতকে শুধু উদ্ধার করি না; বর্তমানের emotion, belief, expectation ও পুরোনো schema-এর আলোকে তাকে পুনর্গঠনও করি।
একই dinner-এ স্বামীর মনে থাকতে পারে—স্ত্রী তার প্রিয় খাবার রান্না করেছিল। স্ত্রীর মনে থাকতে পারে—স্বামী পুরো খাবার খেয়েও একবারও বলেনি, “ভালো হয়েছে।” —আবার একজন care মনে রাখলেন। অন্যজন recognition-এর অনুপস্থিতি।—দুটিই সত্য হতে পারে। আর এই জায়গা থেকেই জন্ম নেয় shared event, unshared memory।
শজিয়াকে শুধু “নেতিবাচক মানুষ” বললে বিষয়টি অন্যায্য এবং বৈজ্ঞানিকভাবে দুর্বল হবে। মানুষের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই threat, loss, rejection, criticism এবং humiliation-এর মতো নেতিবাচক তথ্যকে অনেক ক্ষেত্রে বেশি গুরুত্ব দেয়। Psychology-তে এর সঙ্গে Negativity Bias-এর ধারণা যুক্ত।
Evolutionary দৃষ্টিতে এর যুক্তিও বোঝা যায়। একটি সুন্দর ফুল কোথায় দেখেছি তা ভুলে গেলে জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা কম; কিন্তু কোথায় সাপ দেখেছি তা ভুলে গেলে বিপদ হতে পারে। মানুষের brain তাই danger detection-এ অত্যন্ত দক্ষ।
সমস্যা negativity bias থাকা নয়। সমস্যা তখন, যখন danger detector এত সংবেদনশীল হয়ে ওঠে যে ভালোবাসার signal-এর তুলনায় threat-এর signal-ই সবসময় বেশি দৃশ্যমান হয়।
ধরা যাক, আজ লাজিম একটি message-এর উত্তর দিতে ভুলে গেল। শজিয়ার কাছে ঘটনাটি একা আসে না। সঙ্গে আসে পুরোনো স্মৃতি—“গত বছরও হয়েছিল”, “আমার জন্মদিনেও হয়েছিল”, “আমি অসুস্থ থাকার সময়ও দেরি করেছিল।” —আজকের একটি missed message তখন আর একটি বিচ্ছিন্ন ভুল থাকে না। এটি হয়ে যায়—“তুমি আমাকে কোনোদিনই গুরুত্ব দাও না।”
একটি episodic event থেকে জন্ম নেয় global conclusion।
শজিয়ার আরেকটি প্রবণতা হতে পারে rumination। ঝগড়া রাত দশটায় শেষ। লাজিম সাড়ে এগারোটায় ঘুমিয়ে গেছে। কিন্তু শজিয়া রাত দুইটায়ও ভাবছে—
শারীরিকভাবে argument শেষ; psychologically এখনও চলছে।
Rumination শুধু বেশি চিন্তা নয়। এটি এমন repetitive thinking, যেখানে মানুষ একই emotional material বারবার process করে, কিন্তু সেই চিন্তা সবসময় problem solving-এ পৌঁছায় না। বরং প্রতিবার স্মৃতির emotional activation নতুন করে শক্তিশালী হতে পারে।
ফলে লাজিমের কাছে ঘটনাটি সপ্তাহখানেক পর অস্পষ্ট হয়ে গেলেও শজিয়ার কাছে আরও জীবন্ত হয়ে উঠতে পারে।
তখন লাজিম বলে—“এখনও মনে আছে?”
শজিয়া শোনে—“তোমার কষ্ট এতই তুচ্ছ ছিল যে আমার মনে থাকারও প্রয়োজন হয়নি।”
Confirmation Bias: একবার গল্প তৈরি হলে প্রমাণও সেই গল্পের পক্ষে আসে
ধরা যাক শজিয়ার মনে একটি belief তৈরি হয়েছে—“লাজিম আমাকে যথেষ্ট গুরুত্ব দেয় না।” এরপর নতুন ঘটনা সেই belief-এর filter দিয়ে দেখা শুরু হতে পারে।
লাজিম ফোন করতে ভুলল—“এই তো প্রমাণ।”
কথার মাঝখানে মোবাইল দেখল—“আমার কথা গুরুত্বপূর্ণ নয়।”
একটি অনুষ্ঠান ভুলে গেল—“আমি তার priority নই।”
কিন্তু তিন রাত হাসপাতালে পাশে থাকা? “সেটা তো দায়িত্ব।” ওষুধ এনে দেওয়া? “এতেই আবার কী?”
এখানে একটি বিপজ্জনক অসমীকরণ তৈরি হয়—
তবে লাজিমও confirmation bias-এর বাইরে নয়। তার belief যদি হয়—“শজিয়া কোনোদিন সন্তুষ্ট হয় না,” তাহলে শজিয়ার genuine hurt-ও তার কাছে “আবার অভিযোগ” বলে মনে হতে পারে। —দুজনই তখন নিজের narrative-এর পক্ষে evidence সংগ্রহ করছে।
লাজিমের প্রবণতার অন্য একটি মনস্তাত্ত্বিক ব্যাখ্যা রয়েছে। অনেক মানুষের autobiographical memory-তে নেতিবাচক ঘটনার emotional intensity সময়ের সঙ্গে তুলনামূলক দ্রুত ম্লান হয়ে যায়। এটি Fading Affect Bias-এর সঙ্গে সম্পর্কিত হতে পারে। ঘটনাটি পুরোপুরি ভুলে যায় না; কিন্তু তার sting কমে যায়। “তখন খুব কষ্ট হয়েছিল, এখন আর মনে হয় না।”
এই ক্ষমতা মানুষের psychological resilience-এর গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। নইলে জীবনের প্রতিটি অপমান, ব্যর্থতা ও বিচ্ছেদের সম্পূর্ণ আবেগগত ওজন সারাজীবন বহন করা প্রায় অসহনীয় হয়ে উঠত। লাজিমের আরেকটি শক্তি হতে পারে forgiving orientation। সে ভাবতে পারে—“মানুষ ভুল করে। আমিও করি। একটি ঘটনায় পুরো মানুষটিকে বিচার করব কেন?”
এই দৃষ্টিভঙ্গি সম্পর্ক রক্ষায় মূল্যবান। কিন্তু লাজিমের শক্তিই তার দুর্বলতা হয়ে উঠতে পারে যখন সে বলে—“এখনও ওই কথা মনে রেখেছ? বাদ দাও।” তার উদ্দেশ্য হয়তো শান্তি। কিন্তু শজিয়ার কাছে এটি emotional invalidation।—নিজের কষ্ট ভুলতে পারা এবং অন্যজনের কষ্টকে অপ্রয়োজনীয় ঘোষণা করা এক জিনিস নয়।
বছর যায়। একদিন কাউকে লাজিম বলল, “আলহামদুলিল্লাহ, আমাদের জীবন বেশ সুন্দর গেছে।”
একই প্রশ্নে শজিয়া বলল, “অনেক কষ্ট করেছি।” —শুনলে মনে হবে তারা দুটি আলাদা সম্পর্কের কথা বলছে। কিন্তু না—একই বাড়ি, একই সন্তান, একই উৎসব, একই সংকট। শুধু emotional archive আলাদা।
লাজিমের autobiography-তে লেখা—কতবার সে পাশে ছিল, অসুস্থতার রাতে জেগেছে, দায়িত্ব নিয়েছে, শজিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছে, কত ভুল ক্ষমা করেছে।
শজিয়ার autobiography-তে লেখা—কোন কথায় অপমানিত হয়েছে, কোন রাতে কান্না কেউ দেখেনি, কোন প্রতিশ্রুতি রাখা হয়নি, কখন নিজেকে একা মনে হয়েছে।
তখন সম্পর্কের বড় সমস্যা factual disagreement নয়; সমস্যা experiential invalidation।
শজিয়ার আর্তনাদ—“আমার ক্ষতটা দেখো।”
লাজিমের আর্তনাদ—“আমার ভালোবাসাটা দেখো।”
দুজনই স্বীকৃতি চাইছে। কিন্তু এমন ভাষায় চাইছে, যা অপরজনের কাছে আক্রমণ হয়ে পৌঁছাচ্ছে: “আমি এত করেছি” বনাম “আমি এত সহ্য করেছি” —দীর্ঘ সম্পর্কে অদৃশ্য একটি emotional ledger তৈরি হতে পারে।
লাজিমের খাতা বলছে—“আমি কত কিছু করেছি।”
শজিয়ার খাতা—“আমি কত কিছু সহ্য করেছি।”
দুজনই হিসাব করছে, কিন্তু currency আলাদা।
লাজিম গুনছে contribution; শজিয়া গুনছে injury।
একজন credit দেখছে; অন্যজন liability। তাই balance sheet মিলছে না।
লাজিম যখন বলে, “তোমার জন্য আমি কী করিনি?”, তার উদ্দেশ্য—“আমার ভালোবাসাটা দেখো।”
শজিয়া শুনছে—“এত করেছি, তাই তোমার কষ্টের মূল্য নেই।”
শজিয়া যখন বলে, “তোমার কারণে আমি কত কষ্ট পেয়েছি”, তার উদ্দেশ্য—“আমার ব্যথাটা স্বীকার করো।”
লাজিম শুনছে—“তুমি আমার কাছে শুধুই খারাপ।”
এই psychological translation-ই অনেক সম্পর্কের অদৃশ্য সংঘাত।
একজন যত কাছে আসে, অন্যজন তত দূরে যায়
শজিয়া unresolved hurt নিয়ে আলোচনা করতে চায়: “আমাদের কথা বলতে হবে।”
লাজিম ক্লান্ত—“এখন না।”
শজিয়া শুনল—“আবার এড়িয়ে যাচ্ছে।”
তাই আরও insist করল। লাজিম আরও overwhelmed হলো, আরও দূরে গেল। আর শজিয়া আরও anxiety অনুভব করল।—এভাবে তৈরি হতে পারে pursue–withdraw cycle।
একজন closeness চেয়ে pursue করে। অন্যজন emotional overload থেকে বাঁচতে withdraw করে। এখানে Paradox হলো—দুজনের আচরণের উদ্দেশ্য self-protection, কিন্তু ফলাফল অন্যজনের insecurity বাড়ায়।
শজিয়া ভাবে—“আমি কথা না বললে সে কখনো বুঝবে না।”
লাজিম ভাবে—“কথা শুরু হলেই দশ বছরের সব মামলা বের হবে।”
একসময় মূল সমস্যা হারিয়ে যায়; তাদের reaction cycle-টাই নতুন সমস্যা হয়ে দাঁড়ায়।
সব সম্পর্ক একদিনে ক্ষয়ে যায় না। প্রথমে একটি কষ্ট। পরে আরেকটি। তারপর unresolved hurt জমতে জমতে resentment।
একসময় শজিয়া আর বলে না—“এই কাজটায় কষ্ট পেয়েছি।”
সে বলে—“তুমি এমনই।”
তারপর—“তোমাকে বোঝানো বৃথা।”
কষ্ট তখন event থেকে identity verdict-এ পৌঁছে গেছে। দীর্ঘ resentment perception-ও বদলে দিতে পারে।
লাজিম চা এনে দিল—“কিছু চাইবে নিশ্চয়ই।”
ভালো ব্যবহার করল—“এখন নাটক করছে।”
চুপ থাকল—“আমাকে গুরুত্ব দেয় না।”
কথা বলতে এল—“নিজেকে ভালো দেখাতে এসেছে।”
Partner যাই করুক, interpretation negative। এটাই negative sentiment override-এর মতো relational pattern-এর বিপজ্জনক দিক—পুরোনো নেতিবাচক আবেগ বর্তমানের নিরপেক্ষ বা ইতিবাচক আচরণকেও রঙিন করে।
এরপর আসতে পারে contempt—ব্যঙ্গ, চোখ ঘুরিয়ে কথা বলা, “তোমার দ্বারা কী হবে?”, “এত বছরেও মানুষ হলে না”—এসব ভাষা। রাগের চেয়ে contempt বেশি ক্ষতিকর, কারণ এটি শুধু আচরণ নয়, মানুষের মর্যাদায় আঘাত করে।
অন্যদিকে লাজিমের মধ্যে জন্ম নিতে পারে Learned Helplessness-এর মতো অনুভূতি
বারবার যদি মানুষ মনে করে—“যা-ই করি, আমার ভুলটাই মনে থাকবে,”—সে একসময় চেষ্টা কমিয়ে দিতে পারে।
লাজিম ভাবতে পারে—
সেখান থেকে emotional withdrawal —কথা কম; নিজের অনুভূতি কম প্রকাশ; আর ঝগড়ায়—“যা খুশি ভাবো।”
একসময় দুজন একই ঘরে থাকলেও emotional separation শুরু হয়ে যায়। একই টেবিলে খাওয়া, একই সন্তান, একই সামাজিক অনুষ্ঠান—সব আছে; কিন্তু vulnerability নেই, curiosity নেই, নিরাপদ আলাপ নেই। আর সম্পর্কের সবচেয়ে দুঃখজনক দৃশ্য সবসময় বিচ্ছেদ নয়; কখনো একই বিছানায় শুয়ে থাকা দুই নিঃসঙ্গ মানুষ।
এই প্রশ্নটাই ভুল। লাজিমের style-এর adaptive দিক আছে—ক্ষমা, resilience, positive memory, দ্রুত recovery, মানুষকে এক ভুল দিয়ে না বিচার করা। আবার ঝুঁকি আছে—বাস্তব সমস্যাকে minimization করা, conflict avoid করা, repeated pattern না দেখা, অন্যের hurt invalidate করা। শজিয়ার style-এর adaptive দিক আছে—emotional injury গুরুত্ব দেওয়া, pattern শনাক্ত করা, boundary violation মনে রাখা, accountability দাবি করা।
আবার ঝুঁকি—rumination, negativity bias, confirmation bias, positive experience discount করা এবং অতীত দিয়ে বর্তমানকে বিচার করা। Psychological maturity মানে লাজিমকে শজিয়া বানানো নয়, শজিয়াকে লাজিম বানানোও নয়। বরং এমন একটি তৃতীয় জায়গা তৈরি করা যেখানে কষ্ট সত্য, আবার ভালোবাসাও সত্য।
এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য করতে হবে —Feeling সত্য। Interpretation পরীক্ষা করা যায়। শজিয়া বলতে পারে—“তুমি ফোন করোনি, আমি অবহেলিত অনুভব করেছি।” —এটি তার সত্য। কিন্তু যদি বলে—“তুমি ফোন করোনি কারণ তুমি আমাকে ভালোবাসো না”—এটি interpretation। একইভাবে লাজিমের “সব সংসারেই ঝগড়া হয়”—কথাটি সত্য হতে পারে। কিন্তু তাই বলে প্রতিটি repeated disrespect স্বাভাবিক নয়। Emotional intelligence-এর গুরুত্বপূর্ণ অংশ হলো—Fact, feeling এবং interpretation আলাদা করতে পারা।
ক্ষমাকে আমরা প্রায়ই memory deletion হিসেবে দেখি। “ক্ষমা করেছ? তাহলে আবার বলছ কেন?” —কিন্তু healthy forgiveness মানে ঘটনার শিক্ষা মুছে ফেলা নয়। বরং প্রতিশোধ, endless punishment বা chronic resentment-এর অধীনে না থাকা।
কেউ বলতে পারেন—“আমি তোমাকে ক্ষমা করেছি। কিন্তু একই আচরণ আবার হলে boundary দেব।” —এটি contradiction নয়।
ক্ষমা এবং accountability পাশাপাশি থাকতে পারে। আর forgiveness এবং reconciliation এক জিনিস নয়। ক্ষমা একজন মানুষের অন্তর্গত সিদ্ধান্ত হতে পারে। পুনর্মিলনের জন্য দুইজনেরই অংশগ্রহণ দরকার—trust, safety, responsibility এবং behavioural change।
শুধু trauma archive নিয়ে কোনো সম্পর্ক দীর্ঘদিন সুস্থ থাকে না।
এগুলো ছোট ঘটনা, কিন্তু সম্পর্কের emotional reserve তৈরি করে। তবে এখানেও ভুল করা যাবে না। পাঁচটি ভালো কাজ দিয়ে একটি গুরুতর betrayal, humiliation বা violence “কেটে” দেওয়া যায় না। Relationship কোনো Excel spreadsheet নয়। Severity, context, repetition এবং repair গুরুত্বপূর্ণ।
প্রথম কাজ—Behaviour নিয়ে কথা বলা, Character নিয়ে নয়।
দ্বিতীয় কাজ—“পুরোনো কথা” এবং “অসমাপ্ত কথা”-র পার্থক্য করা।
তৃতীয় কাজ—Intent এবং Impact আলাদা করা।
Meaningful Apology: শুধু “Sorry” নয়
একটি সত্যিকারের apology-তে পাঁচটি অংশ থাকতে পারে:
কারণ ক্ষমা চাওয়ার সবচেয়ে বিশ্বাসযোগ্য অংশ প্রায়ই “sorry” শব্দটি নয়; পরবর্তী আচরণ।
লাজিম conflict-এ overwhelmed হলে বলতে পারে—“আমি এখন খুব উত্তেজিত। আধঘণ্টা সময় চাই। তারপর ফিরে এসে কথা বলব।” এটি withdrawal নয়; regulated pause। কিন্তু তাকে ফিরে আসতেই হবে। আর শজিয়ার কাজ সেই pause-কে abandonment হিসেবে না দেখা—যদি লাজিম তার প্রতিশ্রুতি রাখে। Repeated return trust তৈরি করে।
যদি লাজিম সত্যিই বদলায়, শজিয়ারও তা দেখতে হবে। আগে গুরুত্বপূর্ণ দিন ভুলত, এখন মনে রাখে। আগে conflict-এ চলে যেত, এখন ফিরে আসে।
আগে শুনত না, এখন শোনে। তবুও যদি শজিয়া বলে—“তুমি কখনো বদলাবে না”—তাহলে past identity দিয়ে present person-কে বন্দি করা হয়। Healthy memory শুধু history সংরক্ষণ করে না; update-ও করে।
অন্যদিকে লাজিমও দুই সপ্তাহ ভালো আচরণ করেই বলতে পারে না—“আমি বদলে গেছি, এবার সব ভুলে যাও।” কেননা Trust repair slow।
Change হতে হবে observable, repeated এবং sustained।
যিনি কষ্ট বেশি মনে রাখেন, তাঁর জন্য deliberate positive attention উপকারী হতে পারে। প্রতিদিন একটি প্রশ্ন—“আজ এই মানুষটি কী করেছে যা আমার ভালো লেগেছে?”
উত্তর
উদ্দেশ্য কষ্ট মুছে ফেলা নয়; attention system-এর balance ফিরিয়ে আনা। একইভাবে লাজিমের প্রশ্ন—“আমি ভুলে গেছি বলে কি শজিয়াও ভুলে গেছে?” বা “আমার positivity কি কোনো গুরুত্বপূর্ণ সমস্যা দেখতে বাধা দিচ্ছে?”
অনেক দাম্পত্যে বিচারক নেই, কিন্তু প্রতিদিন আদালত বসে:
শেষে কেউ জেতে না। সম্পর্কের আদালতে মামলায় জিতেও মানুষটিকে হারানো যায়। তাই প্রশ্ন বদলাতে হবে—“কার অপরাধ বেশি?” নয়। বরং—“এই pattern আবার যাতে না ঘটে, আমরা কী পরিবর্তন করতে পারি?” —এটাই repair question।
একটি কার্যকর exercise হতে পারে relationship timeline। কাগজে লিখুন—
লক্ষ্য আদালত বসানো নয়; “আমার version” এবং “তোমার version” থেকে ধীরে ধীরে “আমাদের relational narrative” তৈরি করা। কারণ দুজনের memory identical হতে হবে না। কিন্তু দুজনের reality-এর অস্তিত্বকে স্বীকার করা সম্ভব।
সম্ভবত নয়। লাজিম ও শজিয়া একে অপরকে ভালোবাসে। কিন্তু relationship চালাতে শুধু emotion নয়, skill লাগে: Emotional regulation; Listening; Validation; Apology; Boundary; Self-awareness; Flexibility; & Repair capacity।
Compatibility মানে শুধু একই গান বা খাবার পছন্দ নয়।
আরও গুরুত্বপূর্ণ—রাগ হলে কে কী করে?
এই psychological compatibility দীর্ঘ সম্পর্কের জন্য গভীরভাবে গুরুত্বপূর্ণ।
আমরা প্রেমের শুরুতে জিজ্ঞেস করি—“কী গান পছন্দ?”, “কোথায় ঘুরতে ভালো লাগে?”
কিন্তু হয়তো প্রশ্ন করা দরকার—
এসব প্রশ্ন romance কমায় না। Illusion কমায়।
Perfect মানুষ green flag নয়। Repair-capable মানুষ green flag।
যে বলতে পারে—
আরেকটি বড় green flag—self-awareness।
এই স্বীকৃতিই change-এর দরজা।
একবার রেগে যাওয়া red flag নয়। Persistent pattern গুরুত্বপূর্ণ: “আমি এমনই, বদলাব না।” Apology-কে দুর্বলতা মনে করা। প্রতিটি conflict-এ character assassination। পুরোনো ঘটনা guilt-control-এর অস্ত্র হিসেবে ব্যবহার। Partner-এর emotion নিয়ে ঠাট্টা। নিজের ভুলের দায় সবসময় অন্যের ওপর দেওয়া। Repeated humiliation, manipulation, coercion। —এসবকে “ভালোবাসার বৈপরীত্য” বলে romanticize করা বিপজ্জনক। Trait explanation হতে পারে; excuse নয়।
Boundary মানে দেয়াল নয়; clarity।
সুস্থ সম্পর্কের জন্য compassion যেমন দরকার, accountability ও boundary-ও তেমনি দরকার।
এখানে একটি স্পষ্ট সীমারেখা জরুরি। Physical violence, coercive control, serious threat, systematic humiliation, forced isolation, stalking বা severe emotional abuse থাকলে সমস্যাটিকে “দুইজনের communication style” বলা বিপজ্জনক।
Abuse symmetrical relationship conflict নয়। সেখানে priority—safety। Forgiveness কাউকে abuse সহ্য করার নৈতিক বাধ্যবাধকতা দেয় না। Couple communication-এর ভাষা দিয়ে abuse ঢেকে দেওয়া উচিত নয়।
এক রাতে আবার তর্ক হলো। আগের মতো হলে লাজিম ঘর ছেড়ে চলে যেত। শজিয়া বলত—“দেখলে? আবার পালাচ্ছ।” কিন্তু সেদিন লাজিম দাঁড়িয়ে বলল, “আমি পালাচ্ছি না। আমার মাথা এখন খুব গরম। আধঘণ্টা পরে ফিরে এসে কথা বলব।”
তা্সই ফিরে এল। দুজন বসে ঠিক করল—দশ মিনিট করে একজন কথা বলবে, অন্যজন interrupt করবে না। শজিয়া বলল—“আমি পুরোনো ঘটনা মনে রাখি তোমাকে শাস্তি দেওয়ার জন্য নয়। আমি ভয় পাই, আমি না বললে তুমি ভাববে ঘটনাটা কোনোদিন ঘটেইনি।” তখন লাজিম চুপ করে শুনল। তারপর বলল—“আমি পুরোনো কষ্ট ধরে রাখি না কারণ সবসময় গুরুত্বহীন মনে করি তা নয়। আমি ভয় পাই—সব কষ্ট যদি ধরে রাখি, তাহলে আমাদের ভালো জিনিসগুলো আর অনুভব করতে পারব না।”
ঘরে নীরবতা। এতদিন তারা লড়েছে কী ঘটেছিল তা নিয়ে। সেদিন প্রথমবার কথা বলল—কেন তাদের মন ঘটনাগুলো এত ভিন্নভাবে ধারণ করে তা নিয়ে। সেখানেই empathy জন্মানোর সুযোগ তৈরি হলো।
শত্রু বদলে গেল। এতদিন তারা ভাবত—অন্য মানুষটি সমস্যা। এখন দেখতে শুরু করল—তাদের পুনরাবৃত্ত interaction pattern-টাই সমস্যা।
—এই দুই বাক্য একই সঙ্গে সত্য হতে পারে। আর এটাই relational maturity-এর মূল। Immature cognition চায়—
Mature cognition বলতে পারে—
এটাই both-and thinking।
স্মৃতি কষ্ট সংরক্ষণ করতে পারে। স্মৃতি ভালোবাসাও সংরক্ষণ করতে পারে। প্রশ্ন হলো আমরা স্মৃতিকে কীভাবে ব্যবহার করি।
Healthy relational memory-এর কাজ হলো—সুখকে কৃতজ্ঞতার সঙ্গে মনে রাখা, কষ্টকে প্রজ্ঞার সঙ্গে মনে রাখা। কষ্ট যেন warning দেয়, কিন্তু জীবন শাসন না করে। ভালো স্মৃতি যেন আশা দেয়, কিন্তু বাস্তবতার চোখ বন্ধ না করে।
সম্পর্ককে একটি বাড়ি ভাবা যায়। একটি ঘরের দেয়ালে সুন্দর ছবি—প্রথম দেখা, বৃষ্টি, সন্তান, ভ্রমণ, অসুস্থতার রাতে হাত ধরে থাকা, এক কাপ চা, অকারণ হাসি। অন্য ঘরে আছে দাগ—অভিমান, ভাঙা প্রতিশ্রুতি, কান্না, অসমাপ্ত কথা। শজিয়া যদি শুধু দ্বিতীয় ঘরে বসে পুরো বাড়ির মূল্যায়ন করে, সে আলো হারাবে। লাজিম যদি শুধু প্রথম ঘরের ছবিতে মুগ্ধ থাকে, পাশের ঘরের দেয়ালে ফাটল ধরলেও দেখতে পাবে না।
Psychologically mature মানুষটি পুরো বাড়িতে হাঁটে। সে বলে—“এই দেয়ালটি সুন্দর।” আবার বলে—“ওই জায়গাটা মেরামত দরকার।”
মানুষের সম্পর্কের সবচেয়ে পরিণত অবস্থান সম্ভবত সেই জায়গায়, যেখানে একজন বলতে পারেন—“তুমি আমাকে কষ্ট দিয়েছিলে—এটি সত্য। তুমি আমাকে ভালোও বেসেছ—এটিও সত্য।”
অন্যজন বলতে পারেন—“আমি হয়তো ঘটনাটি ভুলে গেছি, কিন্তু তুমি যে কষ্ট পেয়েছিলে সেটি অস্বীকার করছি না।”
আর দুজন একসঙ্গে বলতে পারেন—“তোমার স্মৃতি আমার মতো না হলেও তোমার অভিজ্ঞতা মিথ্যা নয়।”
এই জায়গাটিই relationship repair-এর শুরু। কারণ ভালোবাসার সবচেয়ে গভীর রূপ শুধু “আমি তোমাকে ভালোবাসি” বলা নয়। কখনো তার চেয়েও পরিণত বাক্য হলো—“আমি তোমাকে বুঝতে শিখছি।”
আর হয়তো সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা এটিই—অতীতকে মনে রাখুন শিক্ষা নেওয়ার জন্য, বর্তমানকে শাস্তি দেওয়ার জন্য নয়; সুখকে মনে রাখুন কৃতজ্ঞ হওয়ার জন্য, বাস্তব কষ্টকে অস্বীকার করার জন্য নয়। শেষ পর্যন্ত একটি সম্পর্কের ভবিষ্যৎ শুধু কে কী মনে রাখে তার ওপর নির্ভর করে না। তবে নির্ভর করে—সে তার স্মৃতিকে কী কাজে ব্যবহার করে।
আর ভালোবাসা কি শুধুই অনুভূতি হয়ে থাকবে, নাকি পরিণত হবে বোঝাপড়া, দায়, সম্মান এবং প্রতিদিন নতুন করে একে অপরকে দেখার সক্ষমতায়?
এই প্রশ্নগুলোর উত্তরেই হয়তো লুকিয়ে থাকে—একই ছাদের নিচে থাকা দুই বিপরীত স্মৃতির মানুষ শেষ পর্যন্ত পরস্পরকে হারাবে, নাকি একে অপরের ভাষা শিখে নতুন করে সম্পর্কটি ফিরে পাবে।
লেখক: অধ্যাপক ড. মাহবুবুর রহমান লিটু, উপদেষ্টা , অধিকারপত্র (odhikarpatranews@gmail.com)
#OCD #দাম্পত্য #সম্পর্কেরমনোবিজ্ঞান #MentalHealth #Odhikarpatra