09/22/2026 ঢাবির আইবিএতে নিউজিল্যান্ডের লিংকন বিশ্ববিদ্যালয়ের ডিন হাগ বিগসবি: শিক্ষা, ব্যবসা ও জ্ঞান–প্রযুক্তি বিনিময়ে সহযোগিতার প্রত্যাশা
Dr Mahbub
২২ September ২০২৬ ২০:২৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের Institute of Business Administration (IBA) পরিদর্শন করেছেন নিউজিল্যান্ডের Lincoln University-এর Faculty of Agribusiness and Commerce-এর Dean Professor Hugh Bigsby। IBA পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহর সঙ্গে বৈঠকে উচ্চশিক্ষা, business education, collaborative research, knowledge ও technology transfer, entrepreneurship, agribusiness, sustainability, resource economics এবং university–industry linkage নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দীর্ঘমেয়াদি একাডেমিক, গবেষণা ও জ্ঞানভিত্তিক সহযোগিতার নতুন সম্ভাবনাও উঠে আসে।
নিউজিল্যান্ডের Lincoln University-এর Faculty of Agribusiness and Commerce-এর Dean Professor Dr Hugh Bigsby বাংলাদেশ সফরের অংশ হিসেবে গতকাল সোমবার, ২১ সেপ্টেম্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের Institute of Business Administration (IBA) পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে আইবিএর পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ তাঁকে স্বাগত জানান। পরে দুই শিক্ষাবিদের মধ্যে অনুষ্ঠিত সৌজন্য বৈঠকে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের উচ্চশিক্ষা, ব্যবসায় শিক্ষা, গবেষণা, অর্থনৈতিক সম্ভাবনা এবং দুই দেশের বিশ্ববিদ্যালয় ও জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পায় knowledge transfer, technology transfer, collaborative research, business education এবং university–industry linkage-এর মতো বিষয়। পরিবর্তনশীল বৈশ্বিক অর্থনীতিতে বিশ্ববিদ্যালয়গুলো কীভাবে দক্ষ মানবসম্পদ তৈরি, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে জাতীয় উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে—এ নিয়েও মতবিনিময় করেন তাঁরা।
বৈঠকে আইবিএর জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্যে অধ্যাপক ড. মো. ইফতেখারুল আমিন-সহ সংশ্লিষ্ট শিক্ষকরা উপস্থিত ছিলেন।
আলোচনায় Professor Hugh Bigsby বাংলাদেশের দ্রুত পরিবর্তনশীল অর্থনীতি, তরুণ জনগোষ্ঠী এবং ব্যবসা ও উদ্যোক্তা খাতের সম্ভাবনার কথা তুলে ধরেন। একই সঙ্গে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও গবেষণা সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
দুই পক্ষ মনে করেন, প্রচলিত শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়ের পাশাপাশি যৌথ গবেষণা, postgraduate research supervision, agribusiness, entrepreneurship, sustainability, resource economics, business management এবং emerging technology-র মতো ক্ষেত্রে বাস্তবভিত্তিক সহযোগিতার সুযোগ রয়েছে।
বিশেষ করে বাংলাদেশের উন্নয়ন-অভিজ্ঞতা এবং নিউজিল্যান্ডের গবেষণা, প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক ব্যবস্থাপনার অভিজ্ঞতার মধ্যে কার্যকর সংযোগ তৈরি করা গেলে উভয় দেশের বিশ্ববিদ্যালয়, গবেষক ও শিক্ষার্থীরা উপকৃত হতে পারেন—এমন প্রত্যাশা বৈঠকে উঠে আসে।
সৌজন্য সাক্ষাতের শেষে আইবিএর পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ Professor Bigsby-এর হাতে আইবিএর পক্ষ থেকে একটি স্মারক উপহার তুলে দেন। —এ ধরনের একাডেমিক যোগাযোগ ভবিষ্যতে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের শিক্ষা ও গবেষণাভিত্তিক সম্পর্ককে আরও গভীর করার ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
Professor Hugh Bigsby-এর এবারের বাংলাদেশ সফর শুধু একটি সৌজন্য সফর হিসেবেই সীমাবদ্ধ থাকেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর সঙ্গে তাঁর আলোচনা এবং বাংলাদেশের সমাজ ও অর্থনীতি সম্পর্কে মাঠপর্যায়ের পর্যবেক্ষণ ভবিষ্যতের সম্ভাব্য গবেষণা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার কিছু নতুন প্রশ্নও সামনে এনেছে। পরবর্তীতে Professor Bigsby অধিকারপত্রকে বলেন, “একদিকে বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠী, উদ্যোক্তা মনোভাব ও কর্মক্ষম মানুষের শক্তি; অন্যদিকে নিউজিল্যান্ডের গবেষণা, প্রযুক্তি, agribusiness ও natural resource management-এর অভিজ্ঞতা—এই দুইয়ের মধ্যে কার্যকর সেতুবন্ধ তৈরি করা গেলে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হতে পারে।” এরপরে তিনি আরো বলেন, “তোমাদের দেশের মানুষেল মাঝে আমি পরিশ্রম ও সংগ্রাম দেখতে পেয়েছি”।
ঢাকার ব্যস্ত রাস্তা, যানজট, বিপুল জনস্রোত কিংবা ভোরবেলার ক্ষুদ্র ব্যবসায়ীর শ্রম—সবকিছুর মধ্যেই Professor Bigsby যেন বাংলাদেশের একটি ভিন্ন পাঠ খুঁজে পেয়েছেন: এটি শুধু সমস্যার দেশ নয়; এটি একই সঙ্গে অসংখ্য গবেষণার প্রশ্ন, মানুষের নিরন্তর সংগ্রাম এবং অপ্রকাশিত সম্ভাবনারও দেশ। আর সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন জ্ঞান, প্রযুক্তি, গবেষণা এবং নীতিনির্ধারণের মধ্যে আরও শক্তিশালী সংযোগ—যেখানে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মতো দুই ভিন্ন অভিজ্ঞতার দেশ একে অপরের কাছ থেকে অনেক কিছুই শিখতে পারে।
#HughBigsby #LincolnUniversity #UniversityOfDhaka #DhakaUniversity #IBA #IBADU #Bangladesh #NewZealand #BangladeshNewZealand #HigherEducation #BusinessEducation #AcademicCollaboration #ResearchCollaboration #KnowledgeTransfer #TechnologyTransfer #JointResearch #UniversityIndustryLinkage #Agribusiness #Entrepreneurship #Sustainability #ResourceEconomics #EmergingTechnology #EducationDiplomacy #InternationalCollaboration #Odhikarpatra #অধিকারপত্র #ঢাকাবিশ্ববিদ্যালয় #উচ্চশিক্ষা #শিক্ষাসহযোগিতা #গবেষণা