09/24/2026 ইউপি নির্বাচনের তারিখ ঘিরে ভারতীয় সংবাদমাধ্যমের অপপ্রচার: পিআইবি বাংলাফ্যাক্টের অনুসন্ধানে আসল সত্য প্রকাশ
odhikarpatra
২৪ September ২০২৬ ০২:০৬
News Content: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য সময়সূচির সাথে শেখ হাসিনার কথিত প্রত্যাবর্তনের খবর জড়িয়ে ভারতীয় সংবাদমাধ্যমের ভিত্তিহীন ও বিভ্রান্তিকর প্রচারণা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।
বাংলাফ্যাক্টের অনুসন্ধানে জানা যায়, পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’ দাবি করেছিল আগামী ১৩ ডিসেম্বর ইউপি নির্বাচনের দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে এবং শেখ হাসিনার দেশে ফেরার দিনকে ঘিরে নাকি নির্বাচনের পরিকল্পনা সাজানো হয়েছে। কিন্তু বাংলাফ্যাক্ট নিশ্চিত করেছে, ইউপি নির্বাচনের কোনো তারিখই এখনও চূড়ান্ত হয়নি এবং যে সময়সীমা উল্লেখ করা হয়েছিল তা ছিল কেবল প্রাথমিক সম্ভাব্য খসড়া।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, আগামী বছরের ৬ জুনের মধ্যে ভোট শেষ করার নীতিগত সিদ্ধান্ত হলেও সুনির্দিষ্ট তারিখ নির্ধারিত হয়নি। নভেম্বর ও ডিসেম্বরে বিভিন্ন পরীক্ষা (যেমন—১৩ ডিসেম্বর নির্ধারিত জুনিয়র বৃত্তি পরীক্ষা) থাকায় আগের সময়সূচি পুনর্বিবেচনা করা হচ্ছে। চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ ও অন্তর্বর্তীকালীন পরিস্থিতি ঘিরে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এবং ভারতীয় মিডিয়ায় চলমান গুজব ও অপতথ্য প্রতিরোধে নিরলস কাজ করে যাচ্ছে বাংলাফ্যাক্ট।
🚨 ভারতীয় মিডিয়ার নতুন চাল ফাঁস! ইউপি নির্বাচন ও শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে গুজব শনাক্ত করলো 'বাংলাফ্যাক্ট'! 💥⚠️
: #FactCheck #BanglaFact #PIB #FakeNewsAlert #UPElection #BangladeshPolitics #Misinformation #NewsUpdate