09/30/2026 নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ, পুরোনো বহিষ্কার নোটিশ দেখালেন রাশেদ খাঁন
odhikarpatra
২৯ September ২০২৬ ২৩:৫৪
অধিকারপত্র ডটকম অনলাইন ডেক্স:
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
রাশেদ খাঁনের দাবি, ২০১৯ সালে ছাত্র ফেডারেশনের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর ল্যাপটপ চুরির অভিযোগ উঠেছিল নাসীরুদ্দীনের বিরুদ্ধে। এ ঘটনায় সংগঠনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং তদন্তের পর তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয় বলে দাবি করেন তিনি।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে রাশেদ খাঁন এ-সংক্রান্ত একটি পুরোনো বহিষ্কার নোটিশের ছবিও যুক্ত করেছেন।
তবে এসব অভিযোগের বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য পাওয়া যায়নি। পুরোনো অভিযোগ ও নথির স্বাধীন যাচাইও এই প্রতিবেদনে করা সম্ভব হয়নি।
অভিযোগটি নিয়ে আপনার মতামত কী?
#নাসীরুদ্দীনপাটওয়ারী #রাশেদখাঁন #এনসিপি #জাতীয়নাগরিকপার্টি #ছাত্রফেডারেশন #ঢাকাবিশ্ববিদ্যালয় #রাজনীতি #বাংলাদেশরাজনীতি #ল্যাপটপচুরিরঅভিযোগ #অধিকারপত্র