10/25/2026 এনআইডি সংশোধনের ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি, অপেক্ষায় ১ লাখ ২৮ হাজার
odhikarpatra
২৪ October ২০২৬ ২৩:৩৮
অনলাইন অধিকার পত্র ডটকম**
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংশোধনের ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে বিপুলসংখ্যক আবেদন নিষ্পত্তির পরও এখনো ১ লাখ ২৮ হাজার ১০টি আবেদন অপেক্ষমাণ রয়েছে। অন্যদিকে, বিভিন্ন কারণে বাতিল করা হয়েছে ১৩ লাখ ৫৫ হাজার ১৫৭টি আবেদন।
শনিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের ১৮ অক্টোবর পর্যন্ত হালনাগাদ তথ্যের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত এনআইডি সংশোধনের জন্য জমা পড়েছে ৬৫ লাখ ৭০ হাজার ৮৪২টি আবেদন। এর মধ্যে ৬৪ লাখ ৪২ হাজার ৮৩২টি আবেদন নিষ্পত্তি করা হয়েছে।
### ‘ঘ’ ক্যাটাগরিতে অপেক্ষমাণ প্রায় ৭০ হাজার আবেদন
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ‘ঘ’ ক্যাটাগরিতে ৬৮ হাজার ২৬৯টি আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। ২০২৫ সালের একই ক্যাটাগরিতে অপেক্ষমাণ আবেদন ৯৮৩টি। দুই বছরে এ ক্যাটাগরিতে মোট অপেক্ষমাণ আবেদনের সংখ্যা ৬৯ হাজার ২৫২টি।
অঞ্চলভিত্তিক হিসাবে ঢাকা অঞ্চলে ১০ হাজার ৬১৫টি এবং কুমিল্লা অঞ্চলে ১০ হাজার ৫৫৯টি আবেদন অপেক্ষমাণ রয়েছে। এ ছাড়া ময়মনসিংহে ৮ হাজার ৩৩২টি, রাজশাহীতে ৬ হাজার ৮৭৫টি, চট্টগ্রামে ৬ হাজার ৬৮৮টি, সিলেটে ৬ হাজার ৪৬৯টি, খুলনায় ৫ হাজার ৮৭১টি, ফরিদপুরে ৫ হাজার ১৪০টি, রংপুরে ৪ হাজার ৪৭৭টি এবং বরিশালে ৪ হাজার ২২৬টি আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
### আবেদন নিষ্পত্তিতে সময়সীমা নির্ধারণ
এনআইডি সংশোধনের কার্যক্রম দ্রুত করতে আবেদন নিষ্পত্তির জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি উপজেলা ও জেলা পর্যায়ে আবেদন নিষ্পত্তির সুযোগ বাড়ানো হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারাও নিয়মিত কার্যক্রম তদারকি করছেন।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বাসসকে বলেন, আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে নির্ভুলতার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে ভোটার নিবন্ধনের পর তথ্য সংশোধনের প্রয়োজন কমে আসে।
তিনি জানান, আগে কিছু অযৌক্তিক আবেদন যথাযথভাবে যাচাই করা হয়নি। বর্তমানে