11/07/2026 : “৯০-এর দশকের সেই দিনগুলো...!” লাল শাড়িতে ঝড় তুলে জীবনের গোপন অনুভূতি প্রকাশ পপির!
odhikarpatra
২০ September ২০২৬ ১৮:৫০
বিনোদন ডেস্ক, অধিকারপত্র ডটকম: বাংলাদেশের রূপালী পর্দার অন্যতম গ্ল্যামারাস ও বহুমুখী গুণসম্পন্ন জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপি। দীর্ঘ ক্যারিয়ারে তিনি দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসাসফল ও স্মরণীয় চলচ্চিত্র। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের একটি মনোমুগ্ধকর ছবি শেয়ার করে সোনালী দিনগুলোর স্মৃতিতে ভাসলেন।.jpg)
লাল শাড়িতে চিরচেনা গ্ল্যামার ও আভিজাত্যের মিশেলে পোস্ট করা ছবিটি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই নজর কেড়েছে ভক্তদের। ছবির ক্যাপশনে নস্টালজিক সুরে পপি লিখেছেন— “৯০-এর সময়..., কত সুন্দর ছিল সে সময়!”
নব্বইয়ের দশকের উত্তাল সময় এবং ঢালিউডের সেই সোনালী অধ্যায় কেবল বাংলা চলচ্চিত্রের ইতিহাসকেই সমৃদ্ধ করেনি, রূপালী পর্দার তারকাদের মাঝেও বুনেছিল এক মায়ার বন্ধন। সেই স্মৃতি রোমন্থন করে পপির এই সংক্ষিপ্ত কিন্তু অর্থবহ পোস্ট ভক্তদের মনেও এক নতুন আবেগ ও কৌতূহলের জন্ম দিয়েছে।
ক্যাপশন ও ছবির মেলবন্ধনে শুভাকাঙ্ক্ষীরা কমেন্ট বক্সে পপির সৌন্দর্য ও চলচ্চিত্রের সোনালী দিনগুলোর ভূয়সী প্রশংসা করছেন। ভক্তদের অনেকেই বলছেন, নব্বইয়ের দশকের সেই নির্ভেজাল প্রেম, রোমাঞ্চ ও সিনেমা দেখার যে আবহ ছিল, তা আজও পপির মতো তারকাদের মাধ্যমে জীবন্ত হয়ে ওঠে।