11/07/2026 ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ
odhikarpatra
৩ November ২০২৬ ২০:৩৭
অধিকারপত্র ডটকম, নিজস্ব প্রতিবেদক।
ঢাকা, ৩ নভেম্বর ২০২৬ | অধিকার পত্র ডটকম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর সারা দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দিয়েছে সরকার। একই নির্দেশনা কার্যকর হবে বিদেশে অবস্থিত বাংলাদেশের সব দূতাবাস ও মিশনেও।
মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এ তথ্য জানায়।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি দিবসটি পালন উপলক্ষে জারি করা এক পরিপত্রে বলা হয়েছে, আগামী ৭ নভেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।
পরিপত্র অনুযায়ী, দেশের পাশাপাশি বিদেশে অবস্থিত বাংলাদেশের সব দূতাবাস ও মিশনেও একই নিয়মে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
এদিকে, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৭ নভেম্বর সারা দেশে সাধারণ ছুটি থাকবে।
সরকারি নির্দেশনায় আরও বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্যাপনসংক্রান্ত নির্দেশিকায় ৭ নভেম্বরকে আনুষ্ঠানিকভাবে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে এখন থেকে প্রতি বছর নিয়ম মেনে জাতীয়ভাবে দিবসটি পালন করা হবে।
সরকারের এ সিদ্ধান্তের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস রাষ্ট্রীয়ভাবে পালনের ক্ষেত্রে নতুন আনুষ্ঠানিকতা যুক্ত হলো।