odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 5th July 2026, ৫th July ২০২৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযান:আটক ৪৩

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৪ May ২০২৩ ২০:৫২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৪ May ২০২৩ ২০:৫২

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আটকের সময় তাদের হেফাজত থেকে ১৬৬৩ পিস ইয়াবা, ২৯৮ গ্রাম হেরোইন, ৭ কেজি ৮৫ গ্রাম গাঁজা ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা হয়েছে। 

গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের আটক করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: