odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 7th November 2026, ৭th November ২০২৬

ডেঙ্গুতে আরও ১৪ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩০ September ২০২৩ ২০:১৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩০ September ২০২৩ ২০:১৩

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আটজন ঢাকার বাসিন্দা। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে সারা দেশে ৯৮৯ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ৪২৫ রোগী।তাদের মধ্যে এক হাজার ৬৭৪ জনই ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শনিবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।