odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 7th November 2026, ৭th November ২০২৬

নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে ভারত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ February ২০২৬ ১৭:৪৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ February ২০২৬ ১৭:৪৮

নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে ভারত। সোমবার (২৩ ফেব্রুয়ারি) এই সংক্রান্ত নির্দেশনা জারি করে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস।

নির্দেশনায় বলা হয়েছে, ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিক, শিক্ষার্থী, তীর্থযাত্রী, ব্যবসায়ী বা পর্যটকদের বাণিজ্যিক ফ্লাইটসহ যে কোনো প্রাপ্তিযোগ্য পরিবহন ব্যবস্থায় যত দ্রুত সম্ভব দেশটি ত্যাগ করা উচিত।

নির্দেশনায় আরও বলা হয়, ইরানে অবস্থানরত সব ভারতীয় নাগরিককে তাদের ভ্রমণ ও অভিবাসনসংক্রান্ত কাগজপত্র, পাসপোর্ট ও পরিচয়পত্র সবসময় কাছে রাখার অনুরোধ করা হচ্ছে। প্রয়োজন হলে, সহায়তার জন্য ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

ভারতীয় দূতাবাস পুনরায় সতর্ক করে জানিয়েছে, ইরানে অবস্থানরত সব ভারতীয় নাগরিক ও ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের অত্যন্ত সতর্ক থাকতে হবে, বিক্ষোভ বা সমাবেশস্থল এড়িয়ে চলতে হবে, দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে ও স্থানীয় গণমাধ্যম নজরে রাখতে হবে।

জরুরি প্রয়োজনে ভারতীয় দূতাবাসের হটলাইন নম্বরগুলো হলো:

মোবাইল: +৯৮৯১২৮১০৯১১৫; +৯৮৯১২৮১০৯১০৯; +৯৮৯১২৮১০৯১০২; +৯৮৯৯৩২১৭৯৩৫৯