odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 7th November 2026, ৭th November ২০২৬
২০২৭ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত ভারতের নয়টি বড় শহরে কনসার্ট করবেন অরিজিৎ সিং; উদযাপন করবেন সংগীতজীবনের ২০ বছর

প্লেব্যাক থেকে অবসরের পর নতুন ঘোষণা অরিজিৎ সিংয়ের, ২০২৭ সালে ৯ শহরে মেগা স্টেডিয়াম ট্যুর

odhikarpatra | প্রকাশিত: ৫ October ২০২৬ ২২:৩৩

odhikarpatra
প্রকাশিত: ৫ October ২০২৬ ২২:৩৩

বিনোদন ডেস্ক | অধিকার পত্র ডটকম

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং চলতি বছরের শুরুতে প্লেব্যাক গান থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। তবে সংগীতপ্রেমীদের জন্য এবার সুখবর দিয়েছেন এই তারকা গায়ক। ২০২৭ সালে ভারতজুড়ে বড় পরিসরে স্টেডিয়াম ট্যুরের ঘোষণা দিয়েছেন তিনি।

অরিজিৎ সিংয়ের এই মেগা ট্যুর শুরু হবে ২০২৭ সালের জানুয়ারিতে এবং চলবে মে মাস পর্যন্ত। ভারতের নয়টি বড় শহরের আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তার ক্যারিয়ারের অন্যতম বৃহৎ এই কনসার্ট আয়োজন।

ট্যুরের তালিকায় রয়েছে আহমেদাবাদ, চণ্ডীগড়, জয়পুর, মুম্বাই, বেঙ্গালুরু, নয়াদিল্লি, পুনে, ইন্দোর ও হায়দরাবাদ। এসব শহরে সরাসরি মঞ্চে অরিজিৎ সিংয়ের গান উপভোগ করার সুযোগ পাবেন ভক্তরা।

এই আয়োজনের মাধ্যমে সংগীতজীবনের ২০ বছর পূর্তি উদযাপন করবেন অরিজিৎ। ২০০৫ সালে ‘ফেমে গুরুকুল’ রিয়্যালিটি শোর মাধ্যমে সংগীতজগতে যাত্রা শুরু করেছিলেন তিনি। এরপর দুই দশকের ক্যারিয়ারে বলিউডকে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান।

‘তুম হি হো’, ‘আগার তুম সাথ হো’, ‘চন্না মেরেয়া’, ‘কেসরিয়া’ ও ‘চালেয়া’র মতো গান অরিজিৎকে ভারতসহ বিশ্বের কোটি কোটি শ্রোতার কাছে জনপ্রিয় করে তুলেছে। সম্প্রতি রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’ সিনেমার ‘জয় জয় রাম’ গানেও কণ্ঠ দিয়েছেন তিনি।

২০ বছরের ক্যারিয়ারের এই বিশেষ মুহূর্তকে সামনে রেখে আবেগঘন বার্তায় অরিজিৎ বলেন, সংগীতজীবনের এই দীর্ঘ যাত্রা তার কাছে গভীর কৃতজ্ঞতার। এই পথচলার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি শ্রোতাদের কথা উল্লেখ করেন, যাদের ভালোবাসায় তার গানগুলো জীবন্ত হয়ে উঠেছে।

পুরো ভারত ঘুরে স্টেডিয়ামে দাঁড়িয়ে ভক্তদের সঙ্গে সরাসরি সেই ভালোবাসা ভাগ করে নেওয়ার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও জানান অরিজিৎ। অজস্র গান, স্মৃতি এবং অসংখ্য মানুষের সঙ্গে দেখা হওয়ার এই সুযোগকে ঘিরে তার উচ্ছ্বাসের কথাও প্রকাশ করেছেন তিনি।