odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 7th November 2026, ৭th November ২০২৬
শিক্ষা মন্ত্রণালয়ে সিদ্ধান্ত, বিস্তারিত জানানো হবে ২৬ অক্টোবর

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

odhikarpatra | প্রকাশিত: ২৫ October ২০২৬ ১৪:৫২

odhikarpatra
প্রকাশিত: ২৫ October ২০২৬ ১৪:৫২

*অধিকার পত্র ডটকম | শিক্ষা

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর প্রকাশ করা হবে। শনিবার (২৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সচিব ও শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করে ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে। ফলাফল প্রকাশের বিষয়ে বিস্তারিত তথ্য আগামী ২৬ অক্টোবর জানানো হবে।

 ২ জুলাই শুরু, পরীক্ষা শেষ ৮ আগস্ট

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। এবার দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনেও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এবার অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়। তবে বৈরী আবহাওয়ার কারণে কয়েকটি শিক্ষা বোর্ডের আওতাধীন কিছু জেলায় নির্ধারিত সময়সূচির পরে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ফল প্রকাশের অপেক্ষায় পরীক্ষার্থীরা

পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। আগামী ২৯ অক্টোবর ফল প্রকাশের সিদ্ধান্তের মধ্য দিয়ে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

তবে ফলাফল দেখার পদ্ধতি, ফল প্রকাশের নির্দিষ্ট সময় এবং অন্যান্য আনুষ্ঠানিক নির্দেশনা সম্পর্কে বিস্তারিত তথ্য ২৬ অক্টোবর জানানো হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি।