প্রকাশ: ২২ জুন ২০২৬ অধিকারপত্র ডটকম
নিজস্ব প্রতিবেদক
জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও হাসানুল হক ইনুর বিরুদ্ধে আগামী ৩০ জুন রায় ঘোষণা করা হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রোববার এ মামলার রায়ের জন্য দিন নির্ধারণ করে।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ে গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জন নিহত হওয়ার ঘটনায় ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। মামলায় তার বিরুদ্ধে উসকানি, ষড়যন্ত্র ও প্ররোচনাসহ মোট আটটি অভিযোগ রয়েছে।
এর আগে ২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা এলাকা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করা হয়। তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভায় তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।
হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ৩০ জুন
#হাসানুল_হক_ইনু #আন্তর্জাতিক_অপরাধ_ট্রাইব্যুনাল #কুষ্টিয়া #মানবতাবিরোধী_অপরাধ #জুলাই_গণঅভ্যুত্থান #জাসদ
হাসানুল হক ইনু মানবতাবিরোধী অপরাধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কুষ্টিয়া জুলাই গণঅভ্যুত্থান রায় জাসদ সাবেক তথ্যমন্ত্রী।

আপনার মূল্যবান মতামত দিন: