odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 22nd September 2026, ২২nd September ২০২৬

তীব্র তাবদাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা জারি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২২ April ২০২৪ ১৯:৫৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২২ April ২০২৪ ১৯:৫৫

২২ এপ্রিল, ২০২৪ (অনলাইন ডেস্ক) : আবহাওয়া অফিস আজ সোমবার সারাদেশে নতুন করে আরও ৭২ঘন্টার তাবদাহের সতর্কতা জারি করেছে।

আজ সকাল সাড়ে ৯টায় আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত এক সতর্ক বার্তায় বলা হয়, দেশের ওপর দিয়ে চলমান তাবদাহ আজ ২২ এপ্রিল থেকে পরবর্তী ৭২ ঘন্টা অর্থাৎ ২৫ এপ্রিল সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এই সময়ে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে বলে জানায় আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, দেশের আকাশে কিছুটা মেঘ থাকায় গরমের তীব্রতা কিছুটা কমলেও আগামীকাল থেকে আবারও বাড়বে তাবদাহ।