odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 6th April 2026, ৬th April ২০২৬

ঢাকাসহ বেশকিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

| প্রকাশিত: ১৪ April ২০২২ ০১:৩২


প্রকাশিত: ১৪ April ২০২২ ০১:৩২

 

রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ১৯ মিনিটে, আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৩৯ মিনিটে।

আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অবস্থার সামান্য পরিবর্তন হতে পারে।

গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রাজারহাটে ৯৭ মিলিমিটার। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল নিকলিতে ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস।



আপনার মূল্যবান মতামত দিন: