odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 31st May 2026, ৩১st May ২০২৬

বসনিয়ায় নার্সিংহোমে ভয়াবহ অগ্নিকাণ্ড—১১ জনের মৃত্যু, দমকলকর্মীসহ আহত ৩০!

odhikarpatra | প্রকাশিত: ৫ November ২০২৫ ২৩:৪৩

odhikarpatra
প্রকাশিত: ৫ November ২০২৫ ২৩:৪৩

আন্তর্জাতিক ডেস্ক | অধিকারপত্র ডটকম

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫, রাত ১০:৪৫

বসনিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি নার্সিংহোমে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দমকল কর্মী ও পুলিশ সদস্যও রয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) দেশটির পুলিশ জানায়, আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি জানায়, মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে রাজধানী সারাজেভো থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত তুজলা শহরের ওই নার্সিংহোমে আগুনের সূত্রপাত হয়।

দমকল বাহিনী প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত আহত ৩০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে ৫ জন দমকল কর্মী ও ৩ জন পুলিশ সদস্য রয়েছেন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগুন লাগার সময় অধিকাংশ বাসিন্দা শয্যাশায়ী ছিলেন এবং অনেকে অসুস্থ অবস্থায় ছিলেন বলে জানা গেছে।

ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়, নার্সিংহোমের উপরের তলার জানালা দিয়ে আগুনের লেলিহান শিখা বের হচ্ছে। পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং আগুন লাগার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


 



আপনার মূল্যবান মতামত দিন: