odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 21st August 2026, ২১st August ২০২৬
জয়পুরহাট আদালতে আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর

জামিন নিতে এসে কারাগারে নিষিদ্ধ আ.লীগের ৬ নেতা

odhikarpatra | প্রকাশিত: ১২ May ২০২৬ ২৩:৪৯

odhikarpatra
প্রকাশিত: ১২ May ২০২৬ ২৩:৪৯

  অধিকারপত্র ডটকম 

অধিকার পত্র ডটকম নিজস্ব প্রতিবেদক 

জয়পুরহাট: জুলাই হত্যাকাণ্ডসহ একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ছয় নেতার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

সোমবার (১৩ এপ্রিল) জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মিলন চন্দ্র মণ্ডল আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন— জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও দোগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামছুল ইসলাম সুমন, পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মণ্ডল, সাবেক মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান পিন্টু চৌধুরী, জয়পুরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন সাবু, সাবেক কাউন্সিলর বাপ্পী, ইউপি সদস্য শফিকুল ইসলাম ও ওয়ালিউজ্জামান।

আদালত সূত্রে জানা গেছে, জুলাই হত্যাকাণ্ডসহ বিভিন্ন মামলায় তারা আসামি। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর একসঙ্গে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তারা।

পরে আদালতের নির্দেশে পুলিশি পাহারায় তাদের জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়।

জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট শাহনুর রহমান শাহিন বলেন, মামলার গুরুত্ব বিবেচনায় আদালত জামিন আবেদন নামঞ্জুর করেছেন।

জামিন নিতে এসে কারাগারে নিষিদ্ধ আ.লীগের ৬ নেতা

#জয়পুরহাট
#আওয়ামীলীগ
#আদালত
#জামিন
#কারাগার

 



আপনার মূল্যবান মতামত দিন: