odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 29th June 2026, ২৯th June ২০২৬
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রীর মৃত্যুতে যুক্তরাষ্ট্রে আওয়ামী পরিবার, মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠন, সাংবাদিক, বুদ্ধিজীবী ও পেশাজীবীদের গভীর শোক প্রকাশ

প্রবীণ রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ বিভিন্ন মহলের শোক

odhikarpatra | প্রকাশিত: ১৪ May ২০২৬ ১২:০৮

odhikarpatra
প্রকাশিত: ১৪ May ২০২৬ ১২:০৮

অধিকার পত্র ডেস্ক প্রকাশ: ১৪ মে ২০২৬

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, প্রবীণ রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৩ মে) সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতাল-এ তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিট। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

চব্বিশের জুলাই আন্দোলনের পর সরকার পতনের প্রেক্ষাপটে ২০২৪ সালের ২৭ অক্টোবর রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। কারাগারে থাকাকালীন কারাবিধি অনুযায়ী ডিভিশন সুবিধা পেলেও শারীরিক অবস্থার ক্রমাবনতি ঘটে।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ডিমেনশিয়াসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন। পরে একই বছরের ৫ আগস্ট রাতে তার অবস্থার আরও অবনতি হলে কারাগারের হাসপাতাল থেকে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে ১৪ আগস্ট জামিনে মুক্তি পান তিনি।

রাজনৈতিক জীবনে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ছিলেন আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা। ১৯৪৩ সালের ১২ জানুয়ারি জন্মগ্রহণ করা এই রাজনীতিবিদ চট্টগ্রাম-১ (মীরসরাই) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন। ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। তার ছেলে মাহবুব রহমান রুহেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

এদিকে প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, আওয়ামী পরিবারের বিভিন্ন সংগঠন, মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও মানবাধিকার সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

শোক প্রকাশকারীদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা ড. প্রদীপ কর, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম, উপদেষ্টা হাজী শফিকুল আলম, ড. মহসিন আলী, সাংবাদিক ও লায়ন হাকিকুল ইসলাম খোকন, রমেশ নাথ, ড. বামন দাস বসু, সাংগঠনিক সম্পাদক আবদুল হাসিব মামুন, মহি উদ্দীন দেওয়ান, আবদুর রহীম বাদশা, চন্দন দত্ত, প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী, অ্যাডভোকেট শাহ মোহাম্মদ বখতির আলী, এম এ করিম জাহাঙ্গীর, রাজু আহমেদ মোবারক, সাংবাদিক আলমগীর ভূঁইয়া, হেলাল মাহমুদ, জালাল উদ্দিন জলিল, কায়কোবাদ খান, প্রকৌশলী মিজানুল হাসান, দেলওয়ার হোসেন মোল্লা, নুরুজ্জামান সরকার, জেসমিন আক্তার কহিনুর, আকতার হোসেন, ইকবাল হোসেন, পলাশ নন্দী, মনজুর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, শওকত আকবর রিচি, ফারুক হোসাইন, খুরশিদ আনোয়ার বাবলু, ইসমাইল খান আনসারী, মিজানুর রহমান চৌধুরী, কবি অবিনাশ আচার্য্য, সাংবাদিক আরিফুর রহমান আরিফ, সুহাস বড়ুয়া হাসু, ওসমান গনি, বিশ্বজিৎ সাহা, আজিজুল ইসলাম, ফিরোজ আহমেদ কল্লোল, নিউইয়র্ক সিটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুর রহমান রফিক, এমাদ চৌধুরী, দুলাল বিল্লাহ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মিয়া, শেখ আতিকুল ইসলাম, শাহীন আজমল, খন্দকার জাহেদুল ইসলাম, রুমানা আক্তার, কবি ও লেখক এবিএম সালেহ উদ্দিন, সাংবাদিক মোঃ নাসির, হুমায়ুন আহমেদ চৌধুরী, আজহারুল ইসলাম চৌধুরী মুসা, জাসদ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি দেওয়ান সাহেদ চৌধুরী, নূরে আলম জিকু, হাজী আনোয়ার হোসেন লিটন, সাংবাদিক সোহেল চৌধুরী ও আইবিএননিউজ২৪ ডটকম সম্পাদক আয়েশা আক্তার রুবিসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ছিলেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন দক্ষ সংগঠক, অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান ও জনমানুষের নেতা। তার মৃত্যুতে দেশের রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ



আপনার মূল্যবান মতামত দিন: