odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 29th August 2026, ২৯th August ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ‘মরা নদীতে’ ডুবে পাঁচ শিশুর মৃত্যু

মরা নদীতে’ গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর

odhikarpatra | প্রকাশিত: ২৮ August ২০২৬ ২৩:৪৫

odhikarpatra
প্রকাশিত: ২৮ August ২০২৬ ২৩:৪৫

অধিকারপত্র ডটকম 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ‘মরা নদী’তে গোসল করতে নেমে পানিতে ডুবে পাঁচ শিশু-কন্যার মৃত্যু হয়েছে। নিহতদের বয়স ৮ থেকে ১২ বছরের মধ্যে। তারা সবাই একই গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে স্থানীয়রা।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের চর চাকলা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চর চাকলা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটি স্থানীয়ভাবে ‘মরা নদী’ নামে পরিচিত। এটি পদ্মা নদীর একটি শাখা। বর্ষা মৌসুম ও ভারী বৃষ্টির সময় পদ্মার পানি প্রবেশ করায় নদীটিতে পানির প্রবাহ বেড়ে যায়।

সম্প্রতি বৃষ্টিপাত এবং পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ‘মরা নদী’তেও পানির উচ্চতা বেড়েছে। শুক্রবার দুপুরে পাঁচ শিশু সেখানে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়।

খবর পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। পরে পাঁচ শিশুকেই পানির নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন পাঁচ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার করা মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



আপনার মূল্যবান মতামত দিন: