odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 24th August 2026, ২৪th August ২০২৬

মাগুরার শ্রীপুরের দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণ

Biplob | প্রকাশিত: ১৪ July ২০২১ ০০:২৭

Biplob
প্রকাশিত: ১৪ July ২০২১ ০০:২৭

আশরাফ হোসেন পল্টু, মাগুরা প্রতিনিধি :দূর্যোগ ও পূণর্বাসন ব্যবস্থাপণা অধিদপ্তরের সহযোগিতায় জি আর প্রকল্পের আওতায় মাগুরার শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের মাধ্যমে ৮ লক্ষ টাকা ১’হাজার ৬’শত দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ নগদ অর্থ প্রদান করা হয়েছে ।

এরই অংশ হিসেবে সোমবার দুপুরে দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১’লক্ষ টাকার জনপ্রতি ৫’শত টাকা হারে ২’শত পরিবারের মাঝে বিতরণ করা হয় ।

একাধীকবার মাগুরা জেলা পর্যায়ের শ্রেষ্ট চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ও বর্তমান দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান মোঃ জাকির হোসেন কানন উপস্থিত থেকে অনুদানের এ অর্থ দুঃস্থ, অসহায় ও হতদরিদ্রদের মাঝে বিতরণ করেন।

এসময় ট্যাগ কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা তথ্য প্রযুক্তি বিষয়ক সহকারি প্রোগ্রামার মোঃ মাহফুজুর রহমান, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু, সাংবাদিক বিকাশ বাছাড়, ইউপি সদস্য নবুয়ত আলী, লাভলু বিশ্বাস, ইলিয়াস কাঞ্চন, জামাল বিশ্বাস, হিমানী বেগম, মমতা রানী সমাদ্দার প্রমুখ ।



আপনার মূল্যবান মতামত দিন: