আন্তর্জাতিক ডেস্ক | অধিকারপত্র ডটকম
রাশিয়ার ন্যাশনাল গার্ডকে (রসগভার্দিয়া) একে-২০০ ও একে-২০৫ সিরিজের অ্যাসল্ট
এবং এসভি-৯৮ স্নাইপার রাইফেল সরবরাহ করেছে দেশটির অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান কালাশনিকভ গ্রুপ। ২০২৬ সালের সরকারি চুক্তির আওতায় এসব অস্ত্র সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে (TASS) দেওয়া তথ্য অনুযায়ী, সরকারি ক্রয়াদেশের আওতায় নির্ধারিত সময়ের মধ্যে এবং সম্পূর্ণভাবে অস্ত্র সরবরাহের কার্যক্রম শেষ করেছে কালাশনিকভ।
প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে বলা হয়েছে, ২০২৬ সালের চুক্তি অনুযায়ী রাশিয়ার ন্যাশনাল গার্ডের জন্য একে-২০০ ও একে-২০৫ অ্যাসল্ট রাইফেল এবং এসভি-৯৮ স্নাইপার রাইফেল সরবরাহ করা হয়েছে।
কালাশনিকভ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালান লুশনিকভ বলেন, রসগভার্দিয়া তাদের দীর্ঘদিনের বিশ্বস্ত ও অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। গ্রাহকের চাহিদার বিষয়ে প্রতিষ্ঠানটি দ্রুত সাড়া দিয়ে থাকে বলেও উল্লেখ করেন তিনি।
রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী হিসেবে পরিচিত রসগভার্দিয়ার সঙ্গে কালাশনিকভের দীর্ঘদিনের সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে। নতুন এই সরবরাহের মধ্য দিয়ে বাহিনীটির জন্য রুশ প্রতিরক্ষা শিল্পের অস্ত্র সরবরাহ কার্যক্রম অব্যাহত থাকার বিষয়টি উঠে এসেছে।
তবে সরবরাহ করা অস্ত্রের মোট সংখ্যা কিংবা নির্দিষ্ট ইউনিটভিত্তিক বণ্টনের বিষয়ে কালাশনিকভের বিবৃতিতে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
সূত্র: তাস (TASS), রাশিয়া।
-
