odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 10th June 2026, ১০th June ২০২৬

সাংবাদিক সোহেল হায়দার চৌধুরীর বাবা এহতেশাম হায়দার চৌধুরী আর নেই

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ May ২০২২ ০৯:৫৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ May ২০২২ ০৯:৫৯

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী এবং দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সিনিয়র রিপোর্টার পাভেল হায়দার চৌধুরীর বাবা এহতেশাম হায়দার চৌধুরী ওরফে মিলন চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নস্থ দৌলতপুর গ্রামের বাড়িতে মঙ্গলবার সকাল ১০টায় বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি ইন্তেকাল করেন।

তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।মঙ্গলবার বাদ আসর দৌলতপুর চৌধুরী পাড়ায় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

ডিইউজে’র সভাপতি, দৈনিক যায়যায়দিনের বার্তা সম্পাদক সোহেল হায়দার চৌধুরী ও পাভেল হায়দার চৌধুরীর বাবা এহতেশাম হায়দার চৌধুরীর মৃত্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

এ ছাড়া বিএফইউজে’র সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ, ডিইউজে’র সাধারণ সম্পাদক আকতার হোসেন, ডিআরইউ’র সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব, চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরামের সভাপতি শাহীন-উল-ইসলাম চৌধুরী ও মহাসচিব আইয়ুব ভূঁইয়া, কুমিল্লা সাংবাদিক ফেরাম, ঢাকা (সিজেএফডি) এর সভাপতি মো. শরীফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন এবং ফেনী সাংবাদিক ফোরামের সভাপতি তানভীর আলাদীন ও সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ভূঁঞা পৃথক শোকবার্তায় এহতেশাম হায়দার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়াও শোক প্রকাশ করেন অধিকার ডট কম’র সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সহ সভাপতি মাহবুবুর রহমান পলাশ । তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।



আপনার মূল্যবান মতামত দিন: