odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 22nd March 2026, ২২nd March ২০২৬

বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী উপলক্ষে সিরাজদিখানের কেয়াইনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ।

odhikar patra | প্রকাশিত: ১৭ August ২০২২ ০৮:০৭

odhikar patra
প্রকাশিত: ১৭ August ২০২২ ০৮:০৭

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়ন যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বাদ জুহুর  উপজেলার কেয়াইন স: প্রা: বিদ্যালয় সংলগ্ন কেয়াইন জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত থেকে দোয়ায় আংশগ্রহন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, উপদেষ্টা পরিষদ সদস্য মোহাম্মদ শাজাহান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাওছার ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফ মাহমুদ হাসান, উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক জহিরুল ইসলাম লিটু, যুবলীগ নেতা শেখ মোহাম্মদ সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাবেক যুগ্ন আহবায়ক জয়ন্ত ঘোষ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ রয়েল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আকরাম শেখ মানিক, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিয়ান আব্দুল্লাহ অনিক, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া, সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া, কেয়াইন ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার ভূঁইয়া, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান হিমেল প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন: