odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 18th October 2026, ১৮th October ২০২৬

শনিবার শপথ নেবেন এরদোয়ান

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১ June ২০২৩ ২২:৩১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১ June ২০২৩ ২২:৩১

তুরস্কের নতুন প্রেসিডেন্ট হিসেবে শনিবার শপথ নেবেন রিসেপ তায়েপ এরদোয়ান। অন্যদিকে মন্ত্রিসভার সদস্যরা রোববার শপথ গ্রহণ করবেন ।

ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) মুখপাত্র ওমার সেলিক বলেন, শপথ গ্রহণের পরপরই এরদোয়ান তাঁর নতুন মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিতে পারেন। বর্তমান মন্ত্রিসভা থেকে মাত্র তিনজন তাঁদের স্বপদে বহাল থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তাঁরা হলেন পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী।

২৮ মে তুরস্কে দ্বিতীয় দফার পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সুপ্রিম ইলেকশন কাউন্সিল প্রাথমিক ফলাফলের ভিত্তিতে এরদোয়ানকে বিজয়ী ঘোষণা করে।