odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 3rd November 2026, ৩rd November ২০২৬

সিরাজদিখানে হাড় ভাঙার অপচিকিৎসা করায় ২ প্রতিষ্ঠান সিলগালা

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ৪ September ২০২৩ ২৩:০৫

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ৪ September ২০২৩ ২৩:০৫

নিজস্ব প্রতিবেদক :

মুন্সিগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে হাড় ভাঙ্গার অপচিকিৎসা করা ও সরকারি অনুমোদন না থাকার অপরাধে ২টি  হাড় ভাঙা চিকিৎসালয় নামের প্রতিষ্ঠানকে সিলগালা করেছে উপজেলা প্রশাসন।

আজ সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সিরাজদিখান উপজেলার দানিয়াপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। সিলগালা করা প্রতিষ্ঠান দুটি হলো- বিখ্যাত হাড় ভাঙ্গা চিকিৎসালয় ও বিক্রমপুরের বিখ্যাত হারভাঙ্গা চিকিৎসালয়। অভিযান পরিচালনার করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  শরিফুল আলম তানভীর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আঞ্জুমান আরাসহ পুলিশ ও আনসারের একাধিক কর্মকর্তা।

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল আলম তানভীর বলেন, অবৈধভাবে হাড় ভাঙ্গা চিকিৎসা দেওয়ার অপরাধে একটি প্রতিষ্ঠানের মালামাল অপসারণ করা হয়েছে। এ সময় অন্য দুটি প্রতিষ্ঠানকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পক্ষ থেকে সিল গালা করা হয়েছে। রাস্তার পাশে দোকান খুলে চিকিৎসালয় করার পাশাপাশি তারা দোকানের পেছনে বাড়িতে বৃহদাকারে চিকিৎসা কার্যক্রম চালাচ্ছিল আমরা সেটিও বন্ধ করেছি। এই কাজে জড়িত পরিবারের সদস্যদেরকে থানায় সোর্পদ করা হয়েছে তাদের মধ্যে আইনগত ব্যবস্থা নেয়া প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া আমরা যেনেছি গ্রামের ভেতরে আরো দুটি চিকিৎসালয় রয়েছে যেগুলো সরকারের অনুমোদনবিহীন এবং  অবৈধভাবে তারা ও চিকিৎসা করছে এগুলোর বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।