odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 21st April 2026, ২১st April ২০২৬

সারা দেশে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৬ November ২০২৩ ১৪:৩২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৬ November ২০২৩ ১৪:৩২

বিএনপির চলমান অবরোধ কর্মসূচির মধ্যে রাজধানীসহ সারা দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ সোমবার সকালে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম।

ওই বার্তায় বলা হয়, সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। 

উল্লেখ্য সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এবং মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে গতকাল রবিবার সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। 



আপনার মূল্যবান মতামত দিন: