odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 15th March 2026, ১৫th March ২০২৬

দ্রবমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকার অব্যাহতভাবে চেষ্টা করে যাচ্ছে : পরিবেশমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩০ March ২০২৪ ২২:৩১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩০ March ২০২৪ ২২:৩১

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, বৈশ্বিক বিভিন্ন কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। তবে সরকার দ্রবমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য অব্যাহতভাবে চেষ্টা করে যাচ্ছে। একাজে সফল হওয়া রাতারাতি সম্ভব নয় বিধায় সরকার বিভিন্নভাবে দরিদ্র ও অসহায় মানুষকে সহযোগিতা করে যাচ্ছে।

শনিবার (৩০ মার্চ) আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডের মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন। 



আপনার মূল্যবান মতামত দিন: