odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 28th February 2026, ২৮th February ২০২৬

জিএসপি বাণিজ্য সুবিধায় বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি করছে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৯ February ২০১৮ ১৬:২৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৯ February ২০১৮ ১৬:২৯

বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হলে জিএসপি সুবিধা পাবে,এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। যে সকল দেশ জিএসপি বাণিজ্য সুবিধা প্রদান করে না, সেদেশের সাথে বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি করছে।
আজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রনালয়ে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী এবং ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি মিয়া সিপ্পো’র সঙ্গে মতবিনিময়কালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ একথা বলেন।
এসডিজি অর্জনে বাংলাদেশ সঠিক পথেই এগিয়ে যাচ্ছে। অর্থনীতিসহ সকল ক্ষেত্রে সঠিক পথে এগিয়ে যাচ্ছে এ কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন,২০২১ সালে এর রপ্তানির পরিমান দাঁড়াবে ৬০ বিলিয়ন মার্কিন ডলার। ব্যাংকে বৈদেশিক মূদ্রার রিজার্ভ ৩৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি, রেমিটেন্স আসছে প্রায় ১৫ বিলিয়ন মার্কিন ডলার। ২০২১ সালে স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বাংলাদেশ হবে ডিজিটাল মধ্য আয়ের দেশ। ২০৪০ সালে বিশে^র মধ্যে ২৮তম অর্থনীতি এবং ২০৫০ সালে ২২তম অর্থনীতির দেশে পরিনত হবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ মানবিক কারণে মিয়ানমার থেকে আগত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে, এজন্য জাতিসংঘসহ সারা বিশ^ বাংলাদেশের প্রশংসা করেছে। বিভিন্ন ভাবে সহায়তা প্রদান করছে।
তোফায়েল আহমেদ বলেন, যারা একসময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি এবং বিশে^র দরিদ্র দেশের রোল মডেল বলতো, আজ তারাই বলছে- বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ ১৯৭২-৭৩ সালে ২৫টি পণ্য ৬৮টি দেশে রপ্তানি করে আয় করতো ৩৪৮দশমিক ৪২ মিলিয়ন মার্কিন ডলার। আজ বিশে^র প্রায় ১৯৯টি দেশে ৭৪৪টি পণ্য রপ্তানি করে আয় করছে সার্ভিস সেক্টরসহ ৩৫ বিলিয়ন মার্কিন ডলার।
মিয়া সিপ্পো বলেন, বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। কিছুদিনের মধ্যে বাংলাদেশ নি¤œআয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিনত হবে, এজন্য অগ্রিম অভিনন্দন জানাচ্ছি। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ খুব ভালো কাজ করেছে। জাতিসংঘ রোহিঙ্গা সমস্যা নিয়ে গুরুত্বসহকারে কাজ করছে। সমস্যা সমাধানে অনেক অগ্রগতি হয়েছে। জাতিসংঘ প্রচেষ্টা অব্যাহত রেখেছে।-খবর বাসসের



আপনার মূল্যবান মতামত দিন: