odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th October 2026, ১৪th October ২০২৬

ড. ইউনূস ও তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ বৈঠক শেষ

odhikarpatra | প্রকাশিত: ১৩ June ২০২৫ ১৭:৪১

odhikarpatra
প্রকাশিত: ১৩ June ২০২৫ ১৭:৪১

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে ‘ওয়ান টু ওয়ান’ বৈঠক শেষ হয়েছে।


বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ বিবৃতি দেন।

আজ শুক্রবার বাংলাদেশ সময় বিকেল চারটার দিকে উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ বিবৃতি দেন। এতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন ।

যুক্তরাজ্যের লন্ডনের ডরচেস্টার হোটেলে আজ স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় বেলা ২টা) বৈঠকটি শুরু হয়। সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টা) বৈঠক শেষ হয়। বৈঠক শেষে তারেক রহমান হাসিমুখে ডরচেস্টার হোটেল ত্যাগ করেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, তাদের মধ্যে একান্তে এই বৈঠক হয়। বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ বিবৃতি দেবেন বলে আগেই জানিয়েছেন শফিকুল আলম।