odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 24th June 2026, ২৪th June ২০২৬
রাজশাহী শাহমখদুম থানায় র‍্যাবের অভিযান: বিদেশি রিভলবার ও ওয়ান শুটারগানসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার

মধ্যরাতে রাজশাহীতে র‍্যাবের ঝটিকা অভিযান! হলুদ বস্তায় মিলল বিদেশি রিভলবার ও ওয়ান শুটারগানসহ বিপুল গোলাবারুদ।

odhikarpatra | প্রকাশিত: ৩ February ২০২৬ ১৫:০১

odhikarpatra
প্রকাশিত: ৩ February ২০২৬ ১৫:০১

রাজশাহী  প্রতিনিধি: রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে র‍্যাব-৫। উদ্ধারকৃত আলামতের মধ্যে একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শুটারগান, দুটি এয়ারগান এবং ২০ রাউন্ড পিস্তলের তাজা গুলি রয়েছে।

র‍্যাব-৫ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১:৩০ ঘটিকায় সিপিএসসি, র‍্যাব-৫ এর একটি চৌকস গোয়েন্দা দল জানতে পারে যে, শাহমখদুম থানাধীন পুরাতন ফুদকিপাড়া এলাকায় কতিপয় ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের আভিযানিক দল ওই এলাকায় দ্রুত ঝটিকা অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। পরে স্থানীয় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ওই এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে পরিত্যক্ত অবস্থায় একটি হলুদ রঙের বস্তা এবং একটি লাল রঙের শপিং ব্যাগ পাওয়া যায়। ব্যাগটি খুলে কাপড়ে মোড়ানো অবস্থায় ওপরোক্ত বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, প্রতিষ্ঠার পর থেকেই সন্ত্রাস, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে তাদের 'জিরো টলারেন্স' নীতি অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এই অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃত এসব আগ্নেয়াস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডি মূলে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: